সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘রাউডি রাঠোর’। পুলিশ অফিসারের চরিত্রে এই ছবির আইকনিক সংলাপ ‘ডোন্ট অ্যাংরি মি’ আজও সবার কাছে জনপ্রিয়। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে যে, এবার নাকি সেই ছবিরই সিক্যুয়েল আসতে চলেছে। আর সেই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সঞ্জয় লীলা বনশালির প্রযোজনা সংস্থা। যদিও এই নিয়ে কেউই সেভাবে মুখ খোলেনি। তবে ইন্ডাস্ট্রিতে এই ছবির সিক্যুয়েল তৈরির গুঞ্জন জোরাল হচ্ছে। যদিও এই মুহূর্তে বনশালি ব্যস্ত তাঁর নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে।
শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বনশালি ও শাবিনা খান নাকি বিগত তিন বছর ধরে এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। শুধু তাই নয়, এই সিক্যুয়েলটি পরিচালনা করবেন তামিল পরিচালক পিএস মিথ্রান। সব ঠিক থাকলে নাকি ২০২৬ সালের গোড়ার দিকেই শুরু হবে এই ছবির শুটিং। তবে প্রথম ছবির মতো অক্ষয় নয় বরং তার বদলে নতুন মুখের কথা ভাবছে ছবির টিম সিক্যুয়েলের জন্য। যদিও এই নিয়ে কিছু চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। যদিও প্রথমে এই ছবির মুখ্যচরিত্রে সিদ্ধার্থ মালহোত্রার কথা ভাবা হলেও তিনি নাকি এই ছবিতে অভিনয় করছেন না বলেই জানা যাচ্ছে।
২০০৬ সালে এসএস রাজামৌলির তামিল ছবি ‘বিক্রমারকুডু’ ছবির রিমেক ছিল ২০১২ সালে র এই ছবি ‘রাউডি রাঠোর’। এএসপি বিক্রম রাঠোর চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে ও তাঁর বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা