ভারতীয় শিক্ষাক্ষেত্রে চরম অব্যবস্থা! নিট কেলেঙ্কারি আবহে দেখে নিন এই সিনেমাগুলো
নিট কেলেঙ্কারি আবহে এক নজরে দেখে নিন বলিউডের এমন কয়েকটি ছবি যা ভারতীয় শিক্ষাব্যবস্থাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে।
এই প্রেক্ষিতে প্রথমেই আসা যাক 'থ্রি ইডিয়টস'র কথায়। সোনমের জীবন দর্শনের প্রেক্ষাপটেই নির্মিত এই ছবি। সাম্প্রতিক অতীতে একাধিক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন সোনম ওয়াংচু। একজন শিক্ষাবিদ হিসেবে যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে কোনও সমবোঝা করতে নারাজ। 'থ্রি ইডিয়টস'-এর গল্পে তা স্পষ্ট। বাবা-মায়ের চাপে ইঞ্জিয়ারিং পড়া, প্রতিযোগীতার ময়দানে লড়াই করার বদলে শিক্ষার্থীর ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া উচিত, সেই বার্তাই দেয়।
আরও পড়ুন:
শিক্ষাব্যবস্থার ব্যর্থতাকে তুলে ধরা এক অনন্য সৃষ্টি তারে জমিন পার। 'ডিসলেক্সিয়ায়' রোগে আক্রান্ত এক শিশুকে কেন্দ্র করেই এগবে ছবির গল্প। যার প্রতিটি দৃশ্যে ধরা পড়বে শিক্ষাক্ষেত্রের ভুল-ত্রুটি। একইসঙ্গে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে একজন দায়িত্ববান, সহানুভূতিশীল শিক্ষক কীভাবে বিশেষভাবে সক্ষম শিশুকে উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে পারে।
সাম্প্রতিক সময়ে আরও একটি ছবি, হিন্দি মিডিয়াম শিক্ষাব্যবস্থার উপর আলোকপাত করতে পারে। নামী বেসরকারি ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে সন্তানকে ভর্তি করতে সাধারণ মধ্যবিত্ত পরিবার শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যায়। যে কোনও পর্যায়ে যেতে প্রস্তুত। এর সঙ্গে বিশেষভাবে জড়িয়ে সমাজের শ্রেণিবৈষম্যের দিকটি। ইংরেজি-মাধ্যমের প্রতি আধুনিক সমাজের আসক্তি, বাস্তবের জীবনের সেই গল্পই তুলে ধরা হয়েছে।
গণিতবিদ আনন্দ কুমারের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছিল 'সুপার ৩০'। অনেকক্ষেত্রে আর্থিক দিক থেকে সচ্ছল পরিবারের সন্তানরাই উন্নত শিক্ষাব্যবস্থার সুবিধা ভোগ করেন। চিরাচরিত প্রথা ভেঙে স্রোতের বিপরীতে হাঁটেন আনন্দ কুমার। আর্থিকভাবে পিছিয়ে থাকা কিন্তু মেধাবী শিক্ষার্থীদের আইআইটি প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ দিয়ে তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেন।
আরও পড়ুন:
ধনী-গরীর নির্বিশেষে প্রত্যেকের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের অধিকার আছে। 'নীল বাট্টে সান্নাটা' ছবিতে প্রতিফলিত হয়েছে সমাজের এমনই এক চেহারা। গৃহকর্মীর হৃদয়স্পর্শী গল্পের আবর্তে সাজানো চিত্রনাট্য। যিনি প্রজন্মগত দারিদ্রের ছকভাঙা এক নতুন গল্প তৈরি করতে পারেন। তাই নিজের মেয়ের সঙ্গে একই স্কুলে ভর্তি হন। আর্থিক অভাব অনটন, মানসিক বাধা ও আত্মবিশ্বাসের অভাব কীভাবে দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়।
শিক্ষাক্ষেত্র অনেকসময়ই হয়ে ওঠে বাণিজ্যের আঁতুড়ঘর। শিক্ষাব্যবস্থার বাণিজ্যিকীকরণের নেতিবাচক দিক তুলে ধরে হয়েছে 'চক এন ডাস্টার'-এ। দুই শিক্ষকের শিক্ষাক্ষেত্রের অব্যবস্থা-অনাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন দুই শিক্ষক। শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার প্রকৃত মূল্যবোধকে রক্ষা করতে এই লড়াই কতটা গুরুত্বপূর্ণ সেটাই প্রতিফলিত হয়েছে।
অস্কারজয়ী 'হোমবাউন্ড'ও এই আবহে উপযুক্ত সিনেমা। এই ছবিতেও শিক্ষাব্যবস্থার একটি কঠিন দিক উন্মোচিত হয়েছে। দুই বন্ধু পুলিশের চাকরির পরীক্ষায় বসে। হাজার বছরের যন্ত্রণা,আকণ্ঠ অভাব পেরিয়ে সুস্থ জীবন বাঁচতে চায়। চোখ চেয়ে থাকে পুলিশি উর্দির দিকে, 'যেটা পরলেই ধর্ম ও বর্ণ সব গায়েব।' পরীক্ষার পর একবছর সময়কাল পেরলেও রেজাল্ট বেরয় না। সংসারে দারিদ্রের তাড়নায় শোয়েব একটা বেসরকারি অফিসের সেলস বিভাগে চাপরাশির একটি অস্থায়ী কাজে যোগ দিতেই...