শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন। যে সিনেউৎসবের জন্য বছরভর অধীর আগ্রহে মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরা। ফি বছরের মতো এবারেও শীতের আমেজে শহরে জমে উঠবে ইন্টারন্যাশনাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ১৬ ডিসেম্বর সিনেউৎসবের শুভসূচনা হতে চলেছে। আট দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার নন্দনে উন্মোচিত হল ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো।
আরও পড়ুন:
“৩২তম ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মুখ্য উপদেষ্টা পদে থাকছেন মিঠুন চক্রবর্তী।”
এদিন সংশ্লিষ্ট বৈঠকের জন্য নন্দনে উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রূপা গঙ্গোপাধ্যায়, বিধায়ক রুদ্রনীল ঘোষ, অঞ্জনা বসু, হিরন চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া-সহ টলিউডের অনেকেই। এবারের ফিল্ম ফেস্টিভ্যালের কমিটিতে কারা থাকবেন? কে কোন দায়িত্ব সামলাবেন? শুক্রবারের বৈঠকে মূলত এই বিষয়েই আলোচনা হয়। বৈঠক শেষে অগ্নিমিত্রা পাল জানান, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে বৈঠক হয়েছে। ৩২তম ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মুখ্য উপদেষ্টা পদে থাকছেন মিঠুন চক্রবর্তী।” তবে এদিনের বৈঠকে উন্মোচিত চলচ্চিত্র উৎসবের লোগোতে বড় চমক!
রাজ্যে পালাবদলের পর চলচ্চিত্র উৎসবেও গৈরিকীকরণ। কারণ এবার নীল থেকে লোগোর রং পরিবর্তন করে গেরুয়া করা হয়েছে।
রাজ্যে পালাবদলের পর চলচ্চিত্র উৎসবেও গৈরিকীকরণ। কারণ এবার নীল থেকে লোগোর রং পরিবর্তন করে গেরুয়া করা হয়েছে। প্রতিবার নভেম্বর মাসে সিনেউৎসব অনুষ্ঠিত হলেও এবার ডিসেম্বরে শীতের শহরে দেশ-বিদেশের সিনেমার উদযাপন করবেন তিলোত্তমার সিনেপ্রেমীরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিভিন্ন দেশের ভিনভাষী আন্তর্জাতিক সিনেমা জমা পড়েছে। ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচনের জন্য যেসব ছবি পর্যালোচনা করছেন কমিটির সদস্যরা। ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম চমক উত্তম পুরস্কার। মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে এই বিশেষ সম্মানের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে ছড়িয়ে ৫০০ ভুয়ো ডাক্তার! ১০ লক্ষের বিনিময়ে মিলেছে রেজিস্ট্রেশন নম্বর
-
চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি হারাল যুবক, অভিযুক্তকে ‘ব্ল্যাকমেল’ খোদ সংস্থার
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা