সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্ঞান হওয়ার পর থেকেই জীবনের বাকি সব শিক্ষার পাশাপাশি অভিনয়ের সঙ্গেও পরিচিত হয়েছে টলিপাড়ার খুদে শিল্পী স্যমন্তক দ্যুতি মৈত্র৷ ছোটপর্দা, বড়পর্দা সবেতেই সাবলীলভাবে অভিনয় নজর কেড়েছে দর্শকদের৷ ইদানিং টেলি ধারাবাহিকে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা বাড়ছে তার৷ বড়দেরও স্নেহভাজন হয়ে উঠেছে৷ কিন্তু বাস্তবে দেখা গেল, ছোট বলে কিছুটা অবহেলিতই রয়ে গিয়েছে স্যমন্তক৷ অন্তত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে৷
সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের যোগ্য জবাব দিলেন নুসরত
জি বাংলার বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান সোনার সংসার অ্যাওয়ার্ড৷ ছোটপর্দার ধারাবাহিকগুলির মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে পুরস্কার প্রদান৷ এই চ্যানেলে কাজ করা সমস্ত কলাকুশলীর আমন্ত্রণ থাকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে৷ প্রত্যেকের কাছে আয়োজক সংস্থার তরফে আমন্ত্রণপত্র পৌঁছে যায়৷ ডাক পান প্রবীণ শিল্পীরাও৷ ছোটই হোক আর বড়, কোনও অভিনেতাই বাদ যাননি৷ এই অনুষ্ঠানে সকল অতিথিই সমান৷ সাধারণত এমনটাই হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে৷

স্পর্শকাতর বলে রাজ্যকে অপমান করা হচ্ছে, কমিশনে নালিশ সুবোধ-অরিন্দমদের
কিন্তু এবছর একটু ব্যতিক্রম৷ দেখা গেল, জি বাংলার দুটি ধারাবাহিকে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে দর্শকের কাছে প্রিয় এবং পরিচিত মুখ হয়ে ওঠা সত্ত্বেও জি বাংলা সোনার সংসার ২০১৯-এ আমন্ত্রণ পেল না ছোট্ট স্যমন্তক৷ এই মুহূর্তে ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকে টিনটিন এবং ‘নেতাজি’তে নায়কের ছোটমামা রণেনের ভূমিকায় রোজ অন্দরে দেখা যায় তাকে৷ সোশ্যাল মিডিয়ায় নিজের আক্ষেপ আর চেপে রাখতে পারেনি সে৷ বলেছে, ‘জানি না, কেন বা কারা আমার আমন্ত্রণ পত্রটার কথা বেমালুম ভুলে গেল৷ তবে একটু দুঃখ হলেও রাগ করিনি কারুর উপর৷ কারণ, তাঁরা তো আমার খুব কাছের৷’ স্যমন্তকের এই পোস্ট নেটিজেনদের বেশ নজর কেড়েছে৷ অনেকেই এনিয়ে সমালোচনা করছেন৷ শিশুশিল্পী বলে উদ্যোক্তারা তাকে এভাবে ব্রাত্য করা হয়েছে বলে মনে করছে দর্শকদের একাংশ৷ প্রশ্ন উঠছে আয়োজকদের দায়িত্ববোধ নিয়েও৷ অনেকেই বলতে শুরু করেছেন, হতেই পারত যে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য সেরা শিশুশিল্পীর মনোনয়নে স্যমন্তকের নাম রয়েছে৷ কিন্তু যাকে অনুষ্ঠানেই ডাকা হয়নি, সে মনোনয়ন বা স্বীকৃতির সুযোগ থেকেই বঞ্চিত হল৷ তবে এই পোস্ট দেখে জি বাংলা সোনার সংসারের আয়োজকরা ড্যামেজ কন্ট্রোল করে তড়িঘড়ি স্যমন্তককে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে কি না, সেই উত্তর নির্ধারিত দিনের অনুষ্ঠান থেকেই মিলবে৷

সর্বশেষ খবর
-
প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত স্যাম নিল, শরীরে বাসা বাঁধে বিরল রক্তের ক্যানসার, জানুন লক্ষণ ও চিকিৎসা
-
‘আমাদের পূর্বপুরুষ এক, হিন্দু রাষ্ট্র নিয়ে ভয়ের কিছু নেই’, রামদেবের মন্তব্যে তুঙ্গে বিতর্ক
-
সুরুচির সংঘ থেকে ‘বিশ্বাস ব্রাদার্স’রা আউট! দায়িত্ব পেয়েই বিধায়ক বললেন ‘ভিআইপি কালচার ইতি’
-
বায়োপিকে হেমার পছন্দ দীপিকা, সুসম্পর্কের খাতিরেই ‘ড্রিম গার্ল’-এর ভূমিকায়?
-
বাড়ির ছাদ কি নোংরা জিনিসে ঠাসা, কোন বাস্তু ভুলে কাঙাল হতে পারে পরিবার?