সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রার্থী তিনি৷ তৃণমূলের হয়ে বসিরহাট কেন্দ্র থেকে লড়ছেন৷ ভোটের আবহে আলোচনার বিষয় তারকা প্রার্থী৷ শুধু আলোচনা নয়, সমালোচনাও বটে৷ নুসরতের অশ্লীল ছবি ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়৷ ভোট যুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ার পর যে এমন আক্রমণের শিকার হতে হবে, তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি অভিনেত্রী৷ প্রথমে এ বিষয়ে কোনও কথা না বললেও, এবার সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের যোগ্য জবাব দিলেন বসিরহাটের তারকা প্রার্থী৷
[তৃণমূল প্রার্থী হয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার নুসরত-মিমি]
দেওয়াল লিখন, মিছিল, কেন্দ্রীয় বাহিনীর আনাগোনা সব মিলিয়ে রাজ্যজুড়ে ভোটের হাওয়া৷ মাসখানেক পরেই শুরু হবে ভোটগ্রহণ৷ ইতিমধ্যেই রাজ্যের ৪২টি আসনে প্রার্থীতালিকাও ঘোষণা করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷ মুনমুন সেন, দেবের পর টলিউডের আরও দুই নতুন মুখকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বসিরহাটে নুসরত এবং যাদবপুর থেকে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়ছেন মিমি চক্রবর্তী৷ পাড়ার অলিগলি থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই তারকা প্রার্থী৷ লোকসভা নির্বাচনের একজন প্রার্থীকে নিয়ে আলোচনা হবে সে তো স্বাভাবিক, কিন্তু সমস্যা অন্য জায়গায়৷ সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে নুসরত এবং মিমির অশ্লীল ছবি এবং পোস্টে৷ ওই পোস্টগুলিতে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছে দুই অভিনেত্রীকে৷ অবশেষে এ বিষয়ে মুখ খুললেন নুসরত৷ রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন তিনি৷ লেখেন, ‘‘কেন আমরা ইন্টারনেট নষ্ট করে অপসংস্কৃতি প্রকাশ করছি? কে কী বলছেন তার উপর আমাদের পরিচিতি নির্ভর করে না৷ মানসিক শক্তিই আমাদের পরিচয়৷ কুরুচিকর ভাষার প্রয়োগকারীদের থেকে আমরা অনেক বেশি মূল্যবান৷’’ অভিনেত্রীর এই পোস্ট ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে সাড়া জাগিয়েছে৷ লড়াকু মানসিকতার জন্য অনেকেই তাঁর প্রশংসাও করেছেন৷
[নুসরতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট, গ্রেপ্তার ২]
ইতিমধ্যেই এই অশ্লীল কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ৷ শনিবারই বাদুড়িয়া এবং চাঁদপাড়া থেকে দু’জনকে গ্রেপ্তারও করেছেন তদন্তকারীরা৷ যারা এহেন কাজ আগামী দিনে করবেন, তাদের বিরুদ্ধেও যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ধরপাকড়ের মাধ্যমে সেই বার্তাও স্পষ্ট৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!
-
৯ ঘণ্টা লোডশেডিং, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার, আলোর খোঁজে ভারতের দ্বারস্থ অন্ধকার বাংলাদেশ!
-
‘যন্তর মন্তরে শাবানাজির মতো জেন জি’রা ছিলেন!’ ‘নর্দমার প্রজন্ম’র পর ফের বিস্ফোরক কঙ্গনা
-
২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! মুখ্যমন্ত্রীর নির্দেশে জাহাজের ধাক্কায় নূরপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু
-
মেসি পেরেছে, রোহিত-বিরাট কেন নয়? বিশ্বকাপের আগে গম্ভীরকে ‘চ্যালেঞ্জ’ বিজেপি সাংসদের