৩৯ বছর বয়সে দাপুটে ফর্মে বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। সদ্যসমাপ্ত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের অনেকটাই এসেছে তাঁর পায়ের জাদুতে। একবারও সমালোচকরা প্রশ্ন তুলতে পারেননি এলএমটেনের পারফরম্যান্স নিয়ে। তাহলে একই ইস্যুতে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে এত প্রশ্ন কেন? বিশ্বকাপের দলে তাঁদের জায়গা হবে কিনা সেই নিয়ে এত সংশয় কেন?
আগামী বছর বিশ্বকাপের দলে রো-কোর জায়গা হবে কিনা, সেই নিয়ে ক্রিকেটমহলে জোর চর্চা। তার মধ্যেই মেসির উদাহরণ টেনে মুখ খুললেন হরভজন সিং। একটি পডকাস্টে তিনি বলেন, “খেলোয়াড় যেই হোন না কেন, তার পারফরম্যান্স যাচাই করা উচিত, বয়স নয়। বিরাটের ৩৯ বছর বয়স হতে পারে কিন্তু মাঠে নেমে ২০ বছরের তরুণদের হারিয়ে দেয়। মেসিকেই দেখুন নাম, ৩৯ বছর বয়স হলেও পাঁচজন মিলে ওকে আটকাতে পারে না। কোনও খেলোয়াড়ের যদি সেই ফিটনেস এবং দক্ষতা থাকে তাহলে বুঝতে হবে বয়স নয়, বিচার হওয়া উচিত স্কিলের নিরিখে।”
জোড়া বিশ্বকাপজয়ী স্পিনার আরও বলেন, “ফিটনেসকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কিন্তু শেষ কথা বলবে পারফরম্যান্স। স্রেফ পারফরম্যান্সে ভিত্তিতেই দলে জায়গা পাওয়া উচিত। তাই বিরাট এবং রোহিত যদি রান পায়, শ্রেয়স আইয়ার বা যশস্বী জয়সওয়ালের মতো ফিট থাকতে পারে, তাহলে তো এত প্রশ্ন ওঠার কোনও কারণ নেই।” নাম না করে গৌতম গম্ভীরকে উদ্দেশ্য করে ভাজ্জির মত, ৩০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বিরাট-রোহিতের। তাই বিশ্বকাপের মতো মঞ্চে তাঁদের অবশ্যই খেলানো উচিত।
ক্রিকেটমহলের একাংশ মনে করেন, দুই মহাতারকার এবার অবসর নেওয়া উচিত। ভাজ্জির মতে, রো-কো নিজেই বুঝতে পারবেন কখন তাঁদের থামতে হবে। কারণ প্রত্যেক খেলোয়াড়ই একটা সময়ে উপলব্ধি করতে পারেন, কোন সময়ে সরে দাঁড়াতে হবে। উল্লেখ্য, টি-২০ এবং টেস্ট থেকে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন বিরাট এবং রোহিত। দু’জনেই স্রেফ ওয়ানডে খেলেন। ক্রিকেটপ্রেমীরা মনে করেন, ২০২৭ বিশ্বকাপ জেতার স্বপ্নটুকু আঁকড়ে ধরেই এখনও বাইশ গজের লড়াই চালিয়ে যাচ্ছেন দুই মহাতারকা। কিন্তু বিশ্বকাপে নামার সুযোগটুকু তাঁদের দেওয়া হবে তো?
সর্বশেষ খবর
-
দুর্নীতি মামলার তদন্তে গরহাজির! খাদ্যদপ্তরের কর্তার বাড়িতে তল্লাশি দুর্নীতি দমন শাখার
-
অনুপ্রবেশে দাঁড়ি! ‘চিকেনস নেকে’র নিরাপত্তায় মেগা বৈঠক শাহের, জোর ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিডে’
-
শচীনের থেকে কোথায় এগিয়ে কোহলি? এবি’র মন্তব্যের পর এবার তথ্য দিয়ে ব্যাখ্যা নাইট প্রাক্তনীর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?