Aamir Khan

বার বার হিন্দু নারীকে বিয়ে পাপ! আমিরের বিরুদ্ধে ‘ফতোয়া’ জারি মৌলবির

কেন বারবার হিন্দু নারীর সঙ্গেই বৈবাহিক সম্পর্ক? শরিয়া আইন লঙ্ঘনের অভিযোগ আমির খানের বিরুদ্ধে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ২১:০৮

options
link
বার বার হিন্দু নারীকে বিয়ে পাপ! আমিরের বিরুদ্ধে ‘ফতোয়া’ জারি মৌলবির
আমির-গৌরীর বিয়ে নিয়ে বিতর্ক তুঙ্গে।

আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে উত্তাল আসমুদ্রহিমাচল! সম্প্রতি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এ গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন ষাটোর্ধ্ব সুপারস্টার। মায়ানগরীর সেলেবপাড়া থেকে অনুরাগীমহলে যখন সেই বিয়ে নিয়ে চর্চার অন্ত নেই, তখন এমন আবহে সরগরম রাজনৈতিকমহল। কেন বারবার হিন্দু নারীর সঙ্গেই বৈবাহিক সম্পর্ক? প্রশ্ন তুলে বলিউড অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জেহাদ’-এর অভিযোগ এনেছে বজরং দল। আক্রমণ শানিয়েছেন বিজেপি, শিব সেনার নেতারাও। তবে এবার ফতোয়ার মুখে আমির খান।

Advertisement

“মুসলিম ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের এহেন কার্যকলাপ গোটা সম্প্রদায়ের কাছে ইসলাম ও শরিয়া সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করতে পারে।”

মুসলিম পার্সোনাল দারুল ইফতার শাহী প্রধান মুফতি মৌলানা ইব্রাহিম হোসেন ধর্মীয় বিশ্বাসের ব্যাখ্যা দিয়ে বলিউড অভিনেতার বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। মৌলবির কথায়, “কোনও হিন্দু নারী যদি বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ না করেই কোনও মুসলিম পুরুষকে বিয়ে করেন, তাহলে শরিয়া আইন অনুযায়ী সেই বিয়ে বৈধ নয়। আমিরের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।” পাশাপাশি বলিউড সুপারস্টারের বিয়েকে ‘পাপ’ বলেও কটাক্ষ করেছেন মৌলানা ইব্রাহিম হোসেন। শুধু তাই নয়, মৌলবির মন্তব্য, “মুসলিম ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের এহেন কার্যকলাপ গোটা সম্প্রদায়ের কাছে ইসলাম ও শরিয়া সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করতে পারে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Gauri Spratt convert to Islam after marrying Aamir Khan, here are fact
আমিরকে বিয়ের জন্য ধর্ম বদল করেন গৌরী?

“এই ধরনের অপকর্ম যদি শীঘ্রই বন্ধ না করেন, তবে ওঁকে উচিত শিক্ষা দেওয়া হবে।”

‘মিস্টার পারফেকশনিস্ট’-এর তৃতীয় বিয়ের পর সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় এক বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। সেখানেই ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলে অভিনেতার কুশপুতুল জ্বালায় বিক্ষোভকারীরা। বজরং দলের সদস্য়দের মুখে ‘আমির খান মুর্দাবাদ’, ‘জেহাদি, আমির খান ভারত ছাড়ো’র মতো স্লোগানও শোনা যায়। বজরং দলের হুমকি, “এই ধরনের অপকর্ম যদি শীঘ্রই বন্ধ না করেন, তবে ওঁকে উচিত শিক্ষা দেওয়া হবে।” উল্লেখ্য, আমির খান ১৯৮৬ সালে প্রথম রীনা দত্তকে বিয়ে করেন। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন অভিনেতা। তবে ২০২১ সালে তাঁরাও অজ্ঞাতকারণে ডিভোর্সের পথে হাঁটেন। এবার ছাব্বিশ সালের জুলাইয়ে নিজের মুম্বইয়ের বাসভবনে গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সারেন অভিনেতা। দুই প্রাক্তন এবং আমিরের বর্তমান স্ত্রী সকলেই হিন্দু। আর সেই প্রেক্ষিতেই ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর বিরুদ্ধে ফতোয়া জারি হল মুসলিম পার্সোনাল দারুল ইফতার শাহী প্রধান।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.