সোনম ওয়াংচুকের জন্য উদ্বেগ প্রকাশ করে ‘সাইলেন্সার চতুর’ ওরফে ওমি বৈদ্য মুখ খুললেও পর্দার ‘র্যাঞ্চো’ কেন চুপ? প্রশ্ন তুলে আমির খানকে কাঠগড়ায় দাঁড় করাল নেটভুবনের একাংশ। যে চরিত্রে অভিনয় করে আসমুদ্রহিমাচলের প্রশংসা কুড়োলেন, বাস্তবের সেই হিরোকে দুঃসময়ে দূরে ঠেলে দিলেন? প্রশ্নের মুখে মিস্টার পারফেকশনিস্ট।
নিট কারচুপির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে টানা ১৭ দিন ধরে অনশন করছেন শিক্ষাবিদ তথা পরিবেশপ্রেমী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির মঞ্চে টানা অনশনের জেরে ওয়াংচুকের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক। তাঁর অনশন নিয়ে সোশাল মিডিয়াতেও আলোড়ন পড়েছে। সেভাবে রাজনৈতিক সমর্থন না পাওয়ায় ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে দেশের ওয়াকিবহালমহল। জিনাত আমন, অভয় দেওল থেকে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ওমি বৈদ্যর মতো সিনেদুনিয়ার একাধিক সদস্যরাও সোনমের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমন আবহে প্রশ্ন উঠেছে, আমির খান চুপ কেন?
আরও পড়ুন:
‘থ্রি ইডিয়টস’-এর ‘ফুংসুক ওয়াংড়ু’ চরিত্রটি যে দেড় দশক আগে আমির খানের ফিল্মি কেরিয়ারে এক নতুন মাইলস্টোন যোগ করেছিল, তা হলফ করে বলাই যায়। কিন্তু আজ যখন বাস্তবের ‘ফুংসুক ওয়াংড়ু’ দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুশিক্ষা নিশ্চিত করতে টানা সতেরো দিন ধরে অনশন করছেন, তখন পর্দার হিরো কেন চুপ?

আসলে ২০০৯ সালে রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ ছবিতে বাস্তবের ‘র্যাঞ্চো’ ওরফে সোনম ওয়াংচুকের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। এরপর বহুবার লাদাখ নিবাসী শিক্ষাবিদ তথা পরিবেশপ্রেমীর সঙ্গে সাক্ষাতের মুহূর্তের কথা ভাগ করে নিয়েছিলেন আমির। নিজের সোশাল মিডিয়াতেও সোনমের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন। এককথায়, ‘থ্রি ইডিয়টস’-এর ‘ফুংসুক ওয়াংড়ু’ চরিত্রটি যে দেড় দশক আগে আমির খানের ফিল্মি কেরিয়ারে এক নতুন মাইলস্টোন যোগ করেছিল, তা হলফ করে বলাই যায়। কিন্তু আজ যখন বাস্তবের ‘ফুংসুক ওয়াংড়ু’ দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুশিক্ষা নিশ্চিত করতে টানা সতেরো দিন ধরে অনশন করছেন, তখন পর্দার হিরো কেন চুপ? এমন প্রশ্নেই আমির খানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে নেটভুবনের একাংশ।
কারও মন্তব্য, ‘আমির খানের জন্য লজ্জা হওয়া উচিত, এখনও চুপ করে আছেন!’ কেউ কেউ আবার ‘থ্রি ইডিয়টস’ সহকর্মী ওমি বৈদ্যর সঙ্গে আমিরের তুলনা টেনে কটাক্ষবাণ ছুড়েছেন। তাদের কথায়, ‘চতুর মেরুদণ্ড সোজা রেখে কথা বলেছেন অন্তত, তাই ওঁর সম্মান প্রাপ্য।’ কেউ বা বললেন, ‘রিল-লাইফ র্যাঞ্চোর চেয়ে চতুরের সাহস অনেক বেশি। আমির খান যা করতে পারেননি, চতুর তা করে দেখিয়েছে।’ একাংশ আবার আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ করে লিখেছেন, আপনি কি বিয়ে নিয়ে এতটাই ব্যস্ত যে, সোনম ওয়াংচুকের জন্য টুঁ শব্দটা করলেন না?’ এহেন নানা কটুক্তিবাণে ছেয়ে গিয়েছে নেটভুবন!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
২১ জুলাইয়ের মঞ্চে মমতাকে আমন্ত্রণ কংগ্রেসের, ‘ভুল স্বীকার করলে শান্তি পাবেন’, বলছেন শুভঙ্কর
-
বসিয়েছিলেন মিঠুন, সরান অরূপ! কিশোর কুমারের ফলক ফেরাতে পুরমন্ত্রীর দরবারে বিজেপি
-
ফের ত্রাতা ভারত, ইউক্রেনে পরমাণু হামলায় পুতিনকে আটকান ‘বন্ধু’ মোদি!
-
বার বার হিন্দু নারীকে বিয়ে পাপ! আমিরের বিরুদ্ধে ‘ফতোয়া’ জারি মৌলবির
-
অলীক মায়ায় বুঁদ জেন-জি! এআই-এর সঙ্গে অবাস্তব প্রেমে কেন মজেছে হৃদয়?