Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Shah Rukh Khan

মন্নত নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের! আরও গগনচুম্বী হচ্ছে শাহরুখের সাধের প্রাসাদ

শাহরুখের মন্নত সংস্কারের বিরোধিতা করে আদালতে মামলা করেছিলেন সমাজকর্মী সন্তোষ দৌন্ডকর। কী রায় দিল শীর্ষ আদালত?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৭:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৭:০৪

options
link
মন্নত নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের! আরও গগনচুম্বী হচ্ছে শাহরুখের সাধের প্রাসাদ zoom
শাহরুখের মন্নত সংস্কারের বিরোধিতা করে আদালতে মামলা করেছিলেন সমাজকর্মী সন্তোষ দৌন্ডকর।

মন্নত। শাহরুখ খানের যা স্বপ্নের ইমারত, অনুরাগীদের কাছে সেটা মন্দিরসম। সহধর্মিনী গৌরী খানের সঙ্গে এই ‘প্রাসাদ’কে মনের মতো করে ঢেলে সাজিয়েছেন বাদশা। কিং খানের জন্মদিন হোক, সিনেমার রিলিজ বা ইদ, বান্দ্রার এই হেরিটেজ বাংলোর সামনে চেনা দৃশ্য দর্শনপ্রত্যাশী জনঅরণ্যের ঢেউ। বছর দুয়েক আগে এই স্বপ্নের বাংলোকেই ছ’তলা থেকে আট তলা করতে চেয়েছিলেন শাহরুখ খান। কিন্তু হেরিটেজ বিল্ডিংয়ে হাতুড়ির ঘা মারার আগে যে প্রশাসনের অনুমতি পাওয়া আবশ্যক। বাদশার আবেদন করা পরই এই ঐতিহ্যবাহী বাংলোর সংস্কার ও সম্প্রসারণের বিরোধিতা করে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। এবার সংশ্লিষ্ট মামলাতেই রায় দিল সুপ্রিম কোর্ট।

শাহরুখের মন্নত সংস্কারের বিরোধিতা করে আদালতে মামলা করেছিলেন সমাজকর্মী সন্তোষ দৌন্ডকর। খবর, পরিবেশ সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে মন্নতের সংস্কারের জন্য দেওয়া ‘কোস্টাল রেগুলেশন জোন ক্লিয়ারেন্স’ বা ছাড়পত্রকে চ্যালেঞ্জ জানিয়েই দেশের শীর্ষ আদালতে যান। 

শাহরুখের মন্নত সংস্কারের বিরোধিতা করে আদালতে মামলা করেছিলেন সমাজকর্মী সন্তোষ দৌন্ডকর। খবর, পরিবেশ সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে মন্নতের সংস্কারের জন্য দেওয়া ‘কোস্টাল রেগুলেশন জোন ক্লিয়ারেন্স’ বা ছাড়পত্রকে চ্যালেঞ্জ জানিয়েই দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন তিনি। এর আগে সংশ্লিষ্ট মামলা নিয়ে জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ট্রাইব্যুনাল তাঁর সেই আবেদন সম্পূর্ণ খারিজ করে দেয়। এরপরই সুপ্রিম দ্বারস্থ হন তিনি। তবে মঙ্গলবার শীর্ষ আদালতও সেই আবেদন খারিজ করে দিল। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের ডিভিশন বেঞ্চ সন্তোষ দৌন্ডকরের আবেদন খারিজ করে দিয়ে ‘এনজিটি’র পূর্ববর্তী রায় বহাল রাখেন। রায় দেওয়ার পাশাপাশি আবেদনকারীর উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। ফলত, মন্নতকে ৬ তলা থেকে ৮ তলা করতে শাহরুখ-গৌরীর আর কোনও বাঁধা রইল না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Shah Rukh Khan's Mannat To Get 2 New Floors, Gauri Khan Seeks Permission For Construction?
মন্নত। শাহরুখ খানের স্বপ্নের ইমারত।

প্রায় আড়াই হাজার বর্গ মিটারের এই সম্পত্তি শাহরুখ-গৌরীর নামে করা হয়েছিল এক রেজিস্টার্ড চুক্তিতে। বছর দুয়েক আগে বাংলোর সংস্কারের জন্যেই সপরিবারে ভাড়া বাড়িতে চলে যান কিং খান।

১৯১৪ সালে তৈরি মুম্বইয়ের হেরিটেজ বিল্ডিং মন্নত। সেখানেই সপরিবারের সংসার সাজিয়েছিলেন শাহরুখ-গৌরী। সন্তানরা ছাড়াও কিং খানের দিদিও এই বাংলোতেই থাকতেন। প্রায় আড়াই হাজার বর্গ মিটারের এই সম্পত্তি শাহরুখ-গৌরীর নামে করা হয়েছিল এক রেজিস্টার্ড চুক্তিতে। বছর দুয়েক আগে বাংলোর সংস্কারের জন্যেই সপরিবারে ভাড়া বাড়িতে চলে যান কিং খান। কাজ শুরু হওয়ার সময়েই আইনি জটিলতায় পড়তে হয় তাঁকে। তবে এবার মন্নতের কলেবর বাড়াতে আর কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না বাদশাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.