Sonam Wangchuk Aamir Khan

সোনম ওয়াংচুকের অনশনের ১৭ দিন পরও চুপ আমির খান! ‘বিয়ে নিয়ে ব্যস্ত নাকি?’ খোঁচা নেটপাড়ার

'এতটা নির্লজ্জ! এখনও চুপ করে থাকবেন?', ওয়াংচুকের হয়ে 'সাইলেন্সার চতুর' সুর চড়াতেই মারাত্মক কটাক্ষের শিকার 'র‌্যাঞ্চো'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ২০:২১

options
link
সোনম ওয়াংচুকের অনশনের ১৭ দিন পরও চুপ আমির খান! ‘বিয়ে নিয়ে ব্যস্ত নাকি?’ খোঁচা নেটপাড়ার
'সোনম ওয়াংচুকের জন্য টুঁ শব্দটা করলেন না', বিতর্কে 'র‌্যাঞ্চো' আমির খান

সোনম ওয়াংচুকের জন্য উদ্বেগ প্রকাশ করে ‘সাইলেন্সার চতুর’ ওরফে ওমি বৈদ্য মুখ খুললেও পর্দার ‘র‌্যাঞ্চো’ কেন চুপ? প্রশ্ন তুলে আমির খানকে কাঠগড়ায় দাঁড় করাল নেটভুবনের একাংশ। যে চরিত্রে অভিনয় করে আসমুদ্রহিমাচলের প্রশংসা কুড়োলেন, বাস্তবের সেই হিরোকে দুঃসময়ে দূরে ঠেলে দিলেন? প্রশ্নের মুখে মিস্টার পারফেকশনিস্ট।

Advertisement

নিট কারচুপির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে টানা ১৭ দিন ধরে অনশন করছেন শিক্ষাবিদ তথা পরিবেশপ্রেমী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির মঞ্চে টানা অনশনের জেরে ওয়াংচুকের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক। তাঁর অনশন নিয়ে সোশাল মিডিয়াতেও আলোড়ন পড়েছে। সেভাবে রাজনৈতিক সমর্থন না পাওয়ায় ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে দেশের ওয়াকিবহালমহল। জিনাত আমন, অভয় দেওল থেকে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ওমি বৈদ্যর মতো সিনেদুনিয়ার একাধিক সদস্যরাও সোনমের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমন আবহে প্রশ্ন উঠেছে, আমির খান চুপ কেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘থ্রি ইডিয়টস’-এর ‘ফুংসুক ওয়াংড়ু’ চরিত্রটি যে দেড় দশক আগে আমির খানের ফিল্মি কেরিয়ারে এক নতুন মাইলস্টোন যোগ করেছিল, তা হলফ করে বলাই যায়। কিন্তু আজ যখন বাস্তবের ‘ফুংসুক ওয়াংড়ু’ দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুশিক্ষা নিশ্চিত করতে টানা সতেরো দিন ধরে অনশন করছেন, তখন পর্দার হিরো কেন চুপ?

CJP Protest: Sonam Wangchuk urges citizens to join protest
যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির মঞ্চে অনশনে সোনম ওয়াংচুক। ফাইল ছবি।

আসলে ২০০৯ সালে রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ ছবিতে বাস্তবের ‘র‌্যাঞ্চো’ ওরফে সোনম ওয়াংচুকের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। এরপর বহুবার লাদাখ নিবাসী শিক্ষাবিদ তথা পরিবেশপ্রেমীর সঙ্গে সাক্ষাতের মুহূর্তের কথা ভাগ করে নিয়েছিলেন আমির। নিজের সোশাল মিডিয়াতেও সোনমের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন। এককথায়, ‘থ্রি ইডিয়টস’-এর ‘ফুংসুক ওয়াংড়ু’ চরিত্রটি যে দেড় দশক আগে আমির খানের ফিল্মি কেরিয়ারে এক নতুন মাইলস্টোন যোগ করেছিল, তা হলফ করে বলাই যায়। কিন্তু আজ যখন বাস্তবের ‘ফুংসুক ওয়াংড়ু’ দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুশিক্ষা নিশ্চিত করতে টানা সতেরো দিন ধরে অনশন করছেন, তখন পর্দার হিরো কেন চুপ? এমন প্রশ্নেই আমির খানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে নেটভুবনের একাংশ।

Advertisement

কারও মন্তব্য, ‘আমির খানের জন্য লজ্জা হওয়া উচিত, এখনও চুপ করে আছেন!’ কেউ কেউ আবার ‘থ্রি ইডিয়টস’ সহকর্মী ওমি বৈদ্যর সঙ্গে আমিরের তুলনা টেনে কটাক্ষবাণ ছুড়েছেন। তাদের কথায়, ‘চতুর মেরুদণ্ড সোজা রেখে কথা বলেছেন অন্তত, তাই ওঁর সম্মান প্রাপ্য।’ কেউ বা বললেন, ‘রিল-লাইফ র‍্যাঞ্চোর চেয়ে চতুরের সাহস অনেক বেশি। আমির খান যা করতে পারেননি, চতুর তা করে দেখিয়েছে।’ একাংশ আবার আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ করে লিখেছেন, আপনি কি বিয়ে নিয়ে এতটাই ব্যস্ত যে, সোনম ওয়াংচুকের জন্য টুঁ শব্দটা করলেন না?’ এহেন নানা কটুক্তিবাণে ছেয়ে গিয়েছে নেটভুবন!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.