Abhishek Bachchan

পেটে কাটা দাগ, খালি গায়ে ভূরি বার করে প্রকাশ্যে অভিষেক! ব্যাপারটা কী?

শুক্রবার সোশাল মিডিয়ায় এমনই এক ছবি পোস্ট করলেন অভিষেক বচ্চন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৪, ১৯:০০

options
link
পেটে কাটা দাগ, খালি গায়ে ভূরি বার করে প্রকাশ্যে অভিষেক! ব্যাপারটা কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে হাউজকোট। পোশাকের সামনের দিকটা একেবারে খোলা। ভূরি বার করে একাই দাঁড়িয়ে রয়েছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। পেটে অস্ত্রোপচারের দাগ! চোখে-মুখে বিভ্রান্তি! শুক্রবার সোশাল মিডিয়ায় এমনই এক ছবি পোস্ট করলেন অভিষেক বচ্চন। হঠাৎ হল কী?

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। আসলে এই ছবিটি একেবারেই রিয়েল নয়। বরং রিলের। বহুদিন পর মুক্তি পেতে চলেছে অভিষেক বচ্চনের নতুন ছবি আই ওয়ান্ট টু টক’। সুজিত সরকারের সঙ্গে জুটি বেঁধে ভিন্ন স্বাদের সিনেমা উপহার দিতে চলেছেন অভিনেতা। ইতিমধ্যেই নজর কেড়েছে এই ছবির ঝলক। আর এবার প্রকাশ্যে এল এই ছবিতে অভিষেকের লুক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুজিত সরকার মানেই কন্টেন্টেই বাজিমাত। এর আগে ‘ভিকি ডোনার’ হোক বা ‘পিকু’, ‘অক্টোবর’ কিংবা ‘গুলাবো সিতাবো’- যেমন হৃদয়ে মোচড় দেওয়া গল্প, তেমনই প্রেজেন্টেশনে সিনেসমালোচক থেকে দর্শকদের মন জয় করেছেন পরিচালক। এবার অভিষেক বচ্চনকে নিয়েও যে ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে দর্শকদের জন্য সারপ্রাইজ তুলে রেখেছেন, তা হলফ করে বলা যায়। সেভাবে দেখতে গেলে এই সিনেমা বক্স অফিসে অভিষেক বচ্চনের দারুণ প্রত্যাবর্তন হতে পারে। শেষবার অভিষেক বচ্চনকে দেখা গিয়েছে ‘ঘুমর’ ছবিতে। তবে গত কয়েক বছরে তাঁর সিনেমা খুব একটা দর্শক কিংবা সিনেসমালোচকদের কলমে নম্বর পায়নি।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhishek Bachchan (@bachchan)

বুধবার ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার ছোট্ট টিজার প্রকাশ্যে এসেছে। সেখানেই নেপথ্য কণ্ঠে অভিষেক বচ্চনকে বলতে শোনা গেল, “আমি শুধু কথা বলতেই ভালোবাসি না, বরং কথা বলার জন্যই বেঁচে আছি। জীবিত অথবা মৃতদের মধ্যে আমি শুধু একটি পার্থক্যই দেখতে পাই। জীবিতরা কথা বলতে পারেন আর মৃতরা সেটা পারেন না।” গল্পটা কীরকম? নির্মাতাদের তরফে একটা আভাস দেওয়া হয়েছে। সেই টিজারের ক্যাপশনে লেখা- “আমরা সকলেই হয়তো এমন একজন মানুষকে চিনি, যিনি কথা বলতে ভালোবাসেন। এখানে সেরকমই একজন মানুষের গল্প বলা হবে, যাঁর জীবনে যত কিছুই ঘটে যাক না কেন, তিনি শুধু জীবনের উজ্জ্বল দিকগুলোর দিকেই চেয়ে থাকেন।” প্রসঙ্গত, ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার হাত ধরেই বছর তিনেক বাদে প্রত্যাবর্তন করছেন পরিচালক সুজিত সরকার। যে টিজার দেখে সুজিতের আগের সিনেমা ‘সর্দার উধম’ নায়ক ভিকি কৌশলও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

 

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.