গত ৮ মার্চ, রবিবার মার্কিন পপ তারকা রিহানার (Rihanna) লস অ্যাঞ্জেলসের বাড়িতে চলেছিল কয়েক রাউন্ড গুলি। বাইরে থেকে ছোড়া সেই গুলি দেওয়াল ভেদ করে চলে যায় অন্দরমহলেও। ৮ মার্চ, রবিবার দুপুর সোয়া একটা নাগাদ আচমকাই রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলি চালায় ৩৫ বছর বয়সি এক মহিলা। আততায়ীর নাম ইভানা লিসেট অরটিজ। এবার সেই মহিলা আততায়ীকে তোলা হল আদালতে।
আরও পড়ুন:
১০ মার্চ, মঙ্গলবার এই ঘটনায় অভিযুক্ত ওই আততায়ী ইভানাকে লস অ্যাঞ্জেলসের এক ফৌজদারি আদালতে হাজির করা হয়। এই ঘটনায় আগামী ২৫ মার্চ শুনানির দিন নির্ধারিত হয়েছে। বলে রাখা জরুরী প্রথমে অভিযুক্তের জামিন ১০ মিলিয়ন ডলারের বিনিময়েদেওয়ার কথা থাকলেও পরে তা কমিয়ে ১.৮৭৫ মিলিয়ন ডলার করা হয়। আন্তর্জাতিক সংবাদসূত্র মারফত জানা যাচ্ছে, আততায়ী ইভানার বিরুদ্ধে হত্যার চেষ্টা, আগ্নেয়াস্ত্র হামলার ১০টি ঘটনা ও দু’টি জনবহুল যানবাহনে গুলি চালানোর মতো অভিযোগ রয়েছে। এই সমস্ত অভিযোগে সে দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

অন্যদিকে পুলিশি সূত্রে খবর, ফ্লোরিডার বাসিন্দা ওই মহিলা ইভানা একটি গাড়ি করে রিহানার বাড়ির সামনে এসে এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে পপ গায়িকার বাড়িতে কয়েক রাউন্ড গুলি চালান। ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের কেসও উদ্ধার হয়েছে। ঘটনার সময়ে রিহানা বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনওরকম হতাহতের খবর পাওয়া যায়নি, তবে গায়িকা যে সন্তানদের নিয়ে নিরাপদে রয়েছেন, সেটা আশ্বস্ত করেছে পুলিশ। ঘনিষ্ঠ সূত্রে খবর, ঘটনার পরই নিরাপত্তা বাড়িয়েছেন রিহানা। শিডিউলেও কাটছাঁট করেছেন। বাড়িতে কড়া নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল? কিছুতেই বুঝতে পারছেন না তিনি। কেনই বা তাঁর পরিবারকে টার্গেট করা হল? দুশ্চিন্তায় রিহানা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি