যৌন সুড়সুড়ি দেওয়া ওয়েব সিরিজে ক্রমশ কেন বাড়ছে ঝোঁক? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ‘অশ্লীল’ কনটেন্টের প্রতি আকর্ষণের ফল হতে পারে মারাত্মক।
আরও পড়ুন:
যৌন সুড়সুড়ি দেওয়া ওয়েব সিরিজের সিংহভাগ দর্শক পুরুষ বলেই গবেষণায় দেখা গিয়েছে। গবেষকদের মতে, বহু পুরুষই মনে করেন এভাবে হয়তো যৌনতা সম্পর্কে নানা শিক্ষা পাওয়া সম্ভব। আর সিনেমা কিংবা সিরিজের মতো করে সঙ্গিনীকে যৌনতৃপ্তি দিতে পারলে সম্পর্ক অনেক বেশি রোমাঞ্চকর হবে। সে কারণে স্রেফ 'লার্নিং টুল' হিসাবে এই ধরনের 'অশ্লীল' কনটেন্টের প্রতি ঝুঁকছেন।
আরও পড়ুন:
কলেজ পড়ুয়া মানে সদ্য বয়ঃসন্ধিকাল পেরনো তরুণ। তাঁদের কাছে যৌনতা মানে যেন অদ্ভুত এক রহস্যময় দিক। তাই বন্ধুবান্ধবদের মধ্যে এসব বিষয়ে আলোচনাও হয় বেশি। গবেষণায় দেখা গিয়েছে, কেউ কেউ শুধুমাত্র বন্ধুদের পাল্লায় পড়ে এই ধরনের রগরগে কনটেন্টের প্রতি ঝুঁকছেন। তার ফলে গুণগত মান খারাপ হলেও শুধুমাত্র যৌনতার মাধ্যমে অল্প সময়ে হু হু করে ভিউ বাড়ছে কনটেন্টের।
বর্তমান দিনে ব্যস্ত জীবন। অফিসের ডেডলাইন। তার ফলে নিজের জন্য সময় বের করাই কঠিন। স্বাভাবিকভাবেই বাড়ছে মানসিক উদ্বেগ। বিশেষজ্ঞরা বলেন, যৌনতা একনিমেষে উদ্বেগ কাটিয়ে শরীরকে ঝরঝরে করে দিতে পারে। ঠিক সেই যুক্তিতেই অনেক সময় দেখা যাচ্ছে, সারাদিনের ব্যস্ত শিডিউল শেষে কেউ কেউ 'অ্যাডাল্ট' কনটেন্টের প্রতি ঝুঁকছেন।