বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের নলহাটি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ জিলেটিন স্টিক-ডিটোনেটর। প্রায় সাত মাস পর সেই ঘটনায় প্রথম গ্রেপ্তার করল এনআইএ। রফিউল শেখ ওরফে কালো আঙুর নামে ট্রাক্টর মালিককে গ্রেপ্তার করল তদন্তকারীরা।
ঘটনার সূত্রপাত গত মার্চে। নলহাটি থানার বাউটিয়া পঞ্চায়েতের কাঁদাসির এলাকায় একটি ট্রাক্টরকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সেটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই চমকে ওঠেন স্থানীয়রা। কাগজের বাক্সের মধ্যে থরে থরে সাজানো ছিল বিস্ফোরক। খবর দেওয়া হয় নলহাটি থানায়। পুলিশ ঘটনাস্থলে দ্রুত গিয়ে ট্রাক্টর ও বিস্ফোরক বাজেয়াপ্ত করে। উদ্ধার করা হয় প্রায় ১০ হাজার জিলেটিন স্টিক ও ৩৬০ টি ডিটোনেটর। কিন্তু ট্রাক্টর চালক পালিয়ে যায়।
আরও পড়ুন:
এরপরই শুরু হয় তদন্ত। কোথায় ওই বিপুল পরিমাণ বিস্ফোরক পাচার হচ্ছিল? কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বিস্ফোরক? কারা জড়িয়ে? ভোটের আগে নাশকতার জন্যই কি বিস্ফোরক পাচার? সেইসব প্রশ্ন উঠছিল। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পরে এলাকায়। যার জেরে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়। পরবর্তীকাল বিস্ফোরক উদ্ধারের ঘটনার তদন্তভার হাতে পায় এনআইএ। সাত মাস পর এবার সেই ঘটনায় ট্রাক্টর চালক কালো আঙুরকে গ্রেপ্তার করল এনআইএ।
সর্বশেষ খবর
-
গ্যালারি থেকে ভেসে এল গাঁজার গন্ধ! বিরক্ত হয়ে খেলা থামালেন তারকা, তারপর?
-
নেপাল বিপর্যয়ে উত্তরেও শঙ্কা! মঙ্গলেই উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, পাহাড়েও সফর
-
অভাবের তাড়নায় গ্রাম থেকে শহরে, ৯০ টাকার চাকরি! সেই কিশোরই আজ ধনকুবের
-
কেরলে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, দেহ ফেরাতে প্রশাসনের দ্বারস্থ পরিবার
-
মেনুতে ছত্রাক-যুক্ত পানীয় রেখেই বিপাকে! এশিয়ান গেমসের আগে নজরে ভারতীয় অ্যাথলিটরা