Biplab Dasgupta

ফের দুঃসংবাদ টলিপাড়ায়! প্রয়াত অভিনেতা, বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

ফের শোকের ছায়া টলিউডে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৬:৪৪

options
link
ফের দুঃসংবাদ টলিপাড়ায়! প্রয়াত অভিনেতা, বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত
প্রয়াত অভিনেতা, বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

বাংলা সিনেপাড়ায় একের পর এক দুঃসংবাদ! শুক্রবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। সূত্রের খবর, স্বনামধন্য অভিনেতা তথা বাচিকশিল্পী দেড় বছর ধরেই অসুস্থ ছিলেন। শুক্রবার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিপ্লব দাশগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। শোকবিহ্বল স্ত্রী রুমা দাশগুপ্ত এবং কন্যা প্রিয়ম দাশগুপ্ত।

Advertisement

দক্ষিণ কলকাতার গল্ফক্লাব রোডে প্রবীণ অভিনেতার বাড়ি। শুক্রবার সন্ধে সোয়া ৫টা নাগাদ সেখান থেকে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে আনা হবে প্রয়াত অভিনেতার নিথর দেহ। খবর, এদিন শেষবারের মতো শিল্পীকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত থাকছেন টেলিদুনিয়া, সিনেদুনিয়ার তারকামহলের অনেকেই।

সংবাদ প্রতিদিনকে বিপ্লব দাশগুপ্তর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। সোশাল মিডিয়ায় এহেন দুঃসংবাদ ভাগ করে নিয়েছেন শোকস্তব্ধ অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও। খবর প্রকাশ্যে আসতেই শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র-সহ আরও অনেকে। জানা গিয়েছে, বছর দেড়েক ধরেই অসুস্থ ছিলেন বিপ্লববাবু। দক্ষিণ কলকাতার গল্ফক্লাব রোডে প্রবীণ অভিনেতার বাড়ি। শুক্রবার বিকেল সোয়া ৫টা নাগাদ সেখান থেকে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে আনা হবে প্রয়াত অভিনেতার নিথর দেহ। খবর, এদিন শেষবারের মতো শিল্পীকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত থাকছেন টেলিদুনিয়া, সিনেদুনিয়ার তারকামহলের অনেকেই। আর্টিস্ট ফোরামের তরফেও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। 

Advertisement
Renowned actor and elocutionist Biplab Dasgupta passes away at 75
প্রয়াত বিপ্লব দাশগুপ্ত।

প্রায় দু’দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত বিপ্লব দাশগুপ্ত। টেলিপর্দার পাশাপাশি নিজ অভিনয়গুণে সিনেপর্দাতেও দর্শকমহলে নজর কেড়েছেন অভিনেতা। ‘ফেলুদা’, ‘বাইশে শ্রাবণ’ থেকে ‘গুমনামি’র মতো একগুচ্ছ সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। এমনকী ২০১৯ সালে শৈবাল মিত্র পরিচালিত ‘দেবতার গ্রাস’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহের মতো দক্ষ অভিনেতাদের সঙ্গে অভিনয় করেও নজর কেড়েছিলেন। সাহিত্য, নাট্যজগতেও ছিল বিপ্লব দাশগুপ্তর অবাধ বিচরণ। দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাচিকশিল্পী হিসেবেও ছিলেন ভীষণ জনপ্রিয়। উল্লেখ্য, শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে অভিনয়, আবৃত্তির পাশাপাশি ভয়েস ওভার আর্টিস্ট এবং বিজ্ঞাপনদুনিয়াতেও খ্যাতি অর্জনি করেন বিপ্লব দাশগুপ্ত। শুক্রবার বহুমুখী প্রতিভার অধিকারী প্রবীণ শিল্পীকে হারিয়ে ফের শোকস্তব্ধ লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া।

Advertisement

Artist forum expressed condolensces over his death

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.