বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি সিনেদুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ রাজেশ শর্মা। বলিউডেও দারুণ দক্ষতার সঙ্গে দাপিয়ে কাজ করছেন। এহেন দাপুটে অভিনেতা গুরুতর অসুস্থতার জেরে বর্তমানে হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন:
রাজেশ শর্মার অসুস্থতার খবরে সিলমোহর দিয়ে সুদীপা চট্টোপাধ্যায় জানান, অভিনেতার যেহেতু ডায়াবেটিস আছে, ফলত সেখান থেকে একটা ভয়ানক সংক্রমণ হয়ে গিয়েছে। ইনফেকশনটা অনেকটাই ছড়িয়ে গিয়েছে। সুগার বেড়ে, শ্বাসকষ্ট শুরু হয়।
মঙ্গলবার আচমকাই রাজেশ শর্মার অসুস্থার খবর আসে। ঠিক কী ঘটেছে অভিনেতার? সূত্র মারফৎ খবর, সম্প্রতি অভিনেতা হায়দরাবাদ থেকে বিমানে করে ফিরছিলেন। আর সেসময়ই ঘটে এক বিপত্তি! হঠাত্ বিমানে রাজেশের পায়ে পোকার কামড়ায়। যার ফলে পা ফুলে যায়। তবে আপাতদৃষ্টিতে বিষয়টি সাধারণ মনে হলেও, পরবর্তীতে সেখান থেকেই তাঁর পায়ে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ে। রাজেশ শর্মার অসুস্থতার খবরে সিলমোহর দিয়ে সুদীপা চট্টোপাধ্যায় জানান, অভিনেতার যেহেতু ডায়াবেটিস আছে, ফলত সেখান থেকে একটা ভয়ানক সংক্রমণ হয়ে গিয়েছে। ইনফেকশনটা অনেকটাই ছড়িয়ে গিয়েছে। সুগার বেড়ে, শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে পড়ে যে, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয় রাজেশকে। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি
জানা গিয়েছে, আগের তুলনায় সামান্য ভালো রয়েছেন। যদিও নানা জটিলতা রয়েছে। ডাক্তারও বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন, তবে রাজেশ শর্মা এখন বিপন্মুক্ত। তিনি একাধিক হিন্দি ছবিতেও কাজ করেছেন। যেমন ‘এমএস ধোনি’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, ‘মিশন রানীগঞ্জ’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘গোটা প্রকল্পই বেআইনি’! রাজারহাটের ‘অ্যাকোয়া গলফ ভিলা’ ভাঙার নির্দেশ হাই কোর্টের
-
‘শ্মশানে গিয়েছিলাম, কিন্তু ভিতরে ঢুকিনি’, অভিযোগ উড়িয়ে দাবি অভয়ার প্রতিবেশী সঞ্জীবের
-
বাড়িতে পুলিশের হানা, জিজ্ঞাসাবাদের নামে পরিবারকে হেনস্তা, বিজেপিকে তোপ সিজেপি মুখপাত্র সৌরভের
-
ড্রাই স্টেট অতীত, বিহারে ফিরছে মদ! নীতীশের ঐতিহাসিক সিদ্ধান্ত মুছবে বিজেপি সরকার?
-
এসবিআইতে ৯ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি