Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬
Karan Johar Ranbir Kapoor

রণবীরের ‘রামায়ণ’ ব্লকবাস্টার করাতে ‘ব্রহ্মাস্ত্র’ করণ জোহরের! করলেন ২৫৯ কোটির চুক্তি

ঘোষণার পর থেকেই রণবীর অভিনীত ‘রামায়ণ’-এর ভবিষ্যৎ নিয়ে সন্দেহপ্রকাশ করেছে সিনেদুনিয়ার একাংশ। ঝলক মুক্তির পরও তার ব্যতিক্রম হয়নি। এবার নীতেশ তিওয়ারির ‘মেগাবাজেট মহাকাব্য’ হিট করাতে মহাব্রহ্মাস্ত্র করণ জোহরের। কী করলেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ২১:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ২১:৩৪

options
link
রণবীরের ‘রামায়ণ’ ব্লকবাস্টার করাতে ‘ব্রহ্মাস্ত্র’ করণ জোহরের! করলেন ২৫৯ কোটির চুক্তি zoom
রণবীরের ‘মেগাবাজেট মহাকাব্য’ হিট করাতে মহাব্রহ্মাস্ত্র করণ জোহরের

‘আলফা’ নিয়ে কটাক্ষের ভিড়ে দিন দুয়েক আগেই ‘শিষ্যা’ আলিয়া ভাটের হয়ে গর্জে উঠেছিলেন করণ জোহর। এবার কাপুরনন্দন রণবীরের বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’কে ব্লকবাস্টার করাতে দারুণ কৌশলী সাজালেন বলিউডের পরিচালক-প্রযোজক। নিন্দুকেরা তাঁকে যতই ‘নেপোটিজমের ঝান্ডাধারী’ বলে কটাক্ষ করুন না কেন, করণ কিন্তু সেলেবপাড়ার প্রতিভাবানদের হয়ে বরাবর কথা বলে এসেছেন। এবার রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।

গোড়া থেকেই রণবীর কাপুরের ‘রাম’ অবতার নিয়ে চর্চা অন্তহীন। রঘুনন্দনের বেশে কাপুরনন্দনকে দেখে এযাবৎকাল ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছে! কেউ ‘গোমাংস ভক্ষণ করা’ অভিনেতাকে রামের ভূমিকায় দেখে আপত্তি তুলেছিলেন, তো কারও কাছে বা আবার বেমানান ঠেকেছে রণবীরের লুক। যদিও রামের চরিত্র আত্মস্থ করতে কোনওরকম কসরত বাকি রাখেননি রণবীর কাপুর, তবে ঘোষণার পর থেকেই তাঁর অভিনীত ‘রামায়ণ’-এর ভবিষ্যৎ নিয়ে সন্দেহপ্রকাশ করেছে সিনেদুনিয়ার একাংশ। ঝলক মুক্তির পরও তার ব্যতিক্রম হয়নি। এবার নীতেশ তিওয়ারির ‘মেগাবাজেট মহাকাব্য’ হিট করাতে মহাব্রহ্মাস্ত্র করণ জোহরের। কী করলেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Ranbir's Ramayana Trailer Scene Leaked, Sparks Outrage
রণবীরের মেগাবাজেট ‘রামায়ণ’-এর দৃশ্য

খবর, সহ-প্রযোজকদের সাথে আলোচনার পর রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবিটি প্যান-ইন্ডিয়া রিলিজ করার দায়িত্ব নিজের কাঁদে তুলে নিয়েছেন করণ। সহ-প্রযোজক নমিত মালহোত্রার ‘ডিএনইজি’ এবং যশের ‘মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স’-এর সঙ্গে কয়েক দফা আলোচনার পর দুই পর্বের এই মহাকাব্যকে গোটা দেশের কয়েক হাজার স্ক্রিনে রিলিজ করতে ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার সঙ্গে ২৫৯ কোটির চুক্তি করে ফেলেছেন। কানাঘুষো, প্রথমটায় নাকি দর কষাকষি ৫০০ কোটির পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু পরে সেটা ২৫৯ কোটির অঙ্কে নামে। এর আগে ধর্মা প্রোডাকশনস সর্বভারতীয় স্তরে রাজামৌলির ‘বাহুবলী’, রানা ডাগ্গুবতির ‘দ্য গাজি অ্যাটাক’, শঙ্করের ‘২.০’ এবং জুনিয়র এনটিআর-এর ‘দেবারা: পার্ট ১’-এর মতো বিগবাজেট সিনেমার পরিবেশনের দায়িত্ব পালন করেছে। এবার সেই তালিকায় নবতম সংযোজম রণবীর কাপুরের ‘রামায়ণ’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.