সময়মতো মেলেনি অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অর্থ। এনিয়ে রাজ্যের নানা প্রান্তে ক্ষোভ-বিক্ষোভ চলছে প্রাপকদের। অনলাইনেও বিস্তর গোলযোগ। নিজের ‘স্ট্যাটাস’ অর্থাৎ কোনও মহিলা রাজ্য সরকারের এই প্রকল্প পাওয়ার যোগ্য কিনা, তাও ঠিকমতো দেখা যাচ্ছে না। জবাবদিহি চেয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে ঘিরে শুক্রবার বিক্ষোভ দেখান বহু মহিলা। শনিবারও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যোগ্য প্রাপকরা সকলে ঠিক অন্নপূর্ণা যোজনার অর্থ পাবেন। এবার এই বিক্ষোভ সামলাতে আসরে ‘দিদি নং ১’। শনিবার হুগলির চুঁচুড়ার এক অনুষ্ঠানে গিয়ে এপ্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) আশ্বাস, কেউ টাকা না পেলে নাম-ঠিকানা দিয়ে তাঁর অফিসে যোগাযোগ করলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
রচনার কথায়, ‘‘টাকা দেওয়া শুরু হয়েছে। একটু সবুর করুন। তাও যদি না পান, নাম-ঠিকানা লিখে আমার অফিসে এসে দিয়ে যান। আমি ব্যবস্থা করব। চিন্তার কারণ নেই, সবাই পাবেন অন্নপূর্ণা।’’ আর এখানেই খটকা! সত্যিই কি সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন? সকলের অ্যাকাউন্টে মাসে ৩০০০ টাকা ঢুকবে? সরকারি নীতি তো তা বলে না।
আরও পড়ুন:
এদিন চুঁচুড়ায় এক স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁকে অন্নপূর্ণা যোজনার বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে একযোগে সমাধানের কথা জানান। রচনার কথায়, ‘‘টাকা দেওয়া শুরু হয়েছে। একটু সবুর করুন। তাও যদি না পান, নাম-ঠিকানা লিখে আমার অফিসে এসে দিয়ে যান। আমি ব্যবস্থা করব। চিন্তার কারণ নেই, সবাই পাবেন অন্নপূর্ণা।’’ আর এখানেই খটকা! সত্যিই কি সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন? সকলের অ্যাকাউন্টে মাসে ৩০০০ টাকা ঢুকবে? সরকারি নীতি তো তা বলে না। অন্নপূর্ণার সুবিধা পেতে হলে বেশ কিছু শর্ত রয়েছে। তবে কি তা জানেন না এনডিএ-র শরিক দলের তারকা সাংসদ? নাকি ভুল করেই বলে ফেললেন, ‘‘সবাই পাবেন অন্নপূর্ণা’’?তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
দিকে দিকে অন্নপূর্ণার টাকা না পাওয়া নিয়ে যে ক্ষোভ উঠে আসছে, তা প্রশমনে রাজ্য সরকার যে সদা তৎপর, শনিবার আরও একবার তা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “জুনে ২৮ লক্ষ মা-বোনেদের টাকা দিয়েছি। জুলাইতে অন্নপূর্ণার টাকা পেয়েছেন ১ কোটি ১৯ লক্ষ মহিলা, এমাসে অর্থাৎ আগস্টে ১ কোটি ৪৫ লক্ষের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যাঁরা অল্প ভাতার উপর নির্ভর করেন, যাঁরা প্রকৃত হকদার, আরও ২০-৩০ লক্ষ যোগ্য মহিলার জন্য টাকা লাগলে, আমি দেওয়ার ব্যবস্থা করব।” কিন্তু তারপরও কোথাও কোথাও ক্ষোভের আগুন জ্বলছে ধিকিধিকি। এবার নিজের সংসদীয় এলাকায় এই সমস্যা মেটাতে নিজে ব্যাপারটি দেখবেন বলে আশ্বাস দিলেন হুগলির তারকা সাংসদ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট