গোপন জবানবন্দির সময়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তাই অভয়া মামলায় গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারা যুক্ত করার আবেদন জানাল পুলিশ। শনিবার বারাকপুর মহকুমা আদালতে এই মামলায় জামিন পেলেন না প্রাক্তন তৃণমূল বিধায়ক। ২৮ আগস্ট পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি পৃথক তোলাবাজির মামলায় সাতদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে নির্মল ঘোষকে। তবে এই পরিস্থিতির জন্য তিনি সরকারকেই দুষেছেন! তাঁর অভিযোগ, বিরোধীদের সঙ্গে তো এখন এরকমই হবে।
শনিবার বারাকপুর আদালতে নির্মল ঘোষকে পেশ করার আগে হাসপাতালে মেডিক্যাল চেক-আপের জন্য নিয়ে যাওয়া হয় নির্মলকে। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার বদলেছে, বিরোধীদের সঙ্গে তো এরকম আচরণ হবেই।” অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে ১৩ আগস্টের আগে নির্মলকে গ্রেপ্তার করে পুলিশ। ১৪ আগস্ট তাঁকে প্রথমবার আদালতে পেশ করা হয়। সেদিনই অভয়ার বাবা শেখর দেবনাথ ২০২৪ সালের ৯ আগস্ট রাতে পানিহাটি শ্মশানে কী ঘটেছিল, তা নিয়ে গোপন জবানবন্দি দেন। আদালত সূত্রে খবর, সেই বয়ানেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগের কথা জানান তিনি। অভিযোগ, অস্ত্র ঠেকিয়ে তাঁকে সেখান থেকে চলে যেতে বলা হয়েছিল। ওই বয়ানের ভিত্তিতেই অস্ত্র আইনের ধারা যুক্ত করার আবেদন জানিয়েছে পুলিশ। আদালতের অনুমোদন মিললে নতুন ধারা যুক্ত হবে।
আরও পড়ুন:
এদিকে, পৃথক তোলাবাজির মামলায় এক ডেভেলপারের কাছ থেকে ২৫ লক্ষ টাকা দাবি করে ১৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে নির্মলের বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে সাতদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। লটারি সংক্রান্ত তোলাবাজির মামলাতেও তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। সরকারি আইনজীবী সত্যব্রত নাগ বলেন, “অভয়ার বাবার গোপন জবানবন্দির ভিত্তিতে আর্মস অ্যাক্ট যুক্ত করার জন্য অ্যাডিং প্রেয়ার দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ হলে এই ধারা যুক্ত হবে। এক ডেভেলপারের কাছ থেকে তোলাবাজির অভিযোগে আদালত সাতদিনের পুলিশ হেফাজত হয়েছে। একইসঙ্গে লটারির মামলায় ২৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট
-
তারাপীঠের পর এবার রামপুরহাটের হোটেলে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি, ঘটনাস্থলে দমকল
-
মাত্র তিনদিনেই শেষ কাজ! এসআইআরের মতোই জনগণনাতেও নজির সাঁইথিয়ার শিক্ষকের
-
রাতের আকাশে বেগুনির খেলা! স্পেস স্টেশন থেকে নবরূপ দেখালেন নভোশ্চর
-
হকি বিশ্বকাপে ডাচেদের বিরুদ্ধে হার, শেষ চারে ওঠার স্বপ্ন প্রায় শেষ ভারতের