সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি জটে বলিউড অভিনেতা রণবীর কাপুর। সূত্রের খবর অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। অনলাইন গেমিং কাণ্ডে ডাক পড়েছে ঋষিপুত্রর। বলিউড সূত্র বলছে, শুক্রবার ইডির অফিসে অভিনেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে মহাদেব অনলাইন বেটিং অ্যাপের দুনীর্তিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তালিকায় উঠেছে সানি লিয়নি, টাইগার শ্রফের মতো অভিনেতাদের নামও।
[আরও পড়ুন: পরিণীতির পর এবার বিয়ের পিঁড়িতে উরফি জাভেদ! সোশাল মিডিয়ায় ভাইরাল ‘রোকা’র ছবি]
ইডির ব়্যাডারে মহাদেব অনলাইন বেটিং অ্যাপ। দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার টাকার পাহাড়। মুম্বই, কলকাতা এবং ভোপালে একযোগে অভিযান চালিয়ে প্রায় ৪১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। শুধু তাই নয়! আরও চাঞ্চল্যকর তথ্য, এই বেটিং অ্যাপের নেপথ্য মূলচক্রী সৌরভ চন্দ্রকর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে বিগ বাজেট বিয়ে সেরেছেন। যে বিয়ের খরচ শুনে চোখ কপালে উঠবে!
২০০ কোটি টাকার ‘গ্ল্যামারাস’ এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা। তাঁরাই এবার ইডির নজরে। সেই তালিকায় জ্বলজ্বল করছে সানি লিওনি, টাইগার শ্রফ (Tiger Shroff), নেহা কক্কর-সহ আরও তারকার নাম। ইডির পাঠানো লিস্টে আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরত বারুচা থেকে ক্রুষ্ণা অভিষেক-এর নামও রয়েছে।
সৌরভ চন্দ্রকরের বিয়ের এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে সেসব তারকার মুখ। ইডি সূত্রে খবর, যেসমস্ত অভিনেতা, গায়করা আমন্ত্রিত ছিলেন, তাঁরা সকলেই মুম্বইয়ের এক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মোটা টাকার বিনিময়ে মহাদেব অ্যাপ দুর্নীতির মূল অভিযুক্ত সৌরভের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। উল্লেখ্য, প্রাইভেট জেটে করে বরযাত্রীদের নাগপুর থেকে দুবাই নিয়ে যাওয়া হয়েছিল সৌরভের বিয়েতে। শুধু তাই নয়, বিদেশ থেকেও অতিথিরা এসেছিলেন। এবার সেই তালিকায় ঢুকে পড়ল রণবীর কাপুরের নামও।
[আরও পড়ুন: চোরাশিকারিদের ধরতে রণংদেহি মেজাজে কোয়েল, দেখুন ‘জঙ্গলে মিতিন মাসি’র ট্রেলার]
সর্বশেষ খবর
-
এক কোটি দিলেই খুন! অসমের মুখ্যমন্ত্রী হিমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার ১ দর্জি, আটক ৩
-
প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ঝগড়া চলাকালীনই চরম সিদ্ধান্ত বাংলাদেশের মডেলের!
-
‘রাম’ নয় ‘রাবণ’এ আকৃষ্ট ‘টক্সিক’ যশ, ‘রামায়ণ’-এর চরিত্র বাছাই নিয়ে কী যুক্তি অভিনেতার?
-
পারেনি ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা! অস্ট্রেলিয়াকে হারিয়ে অজিভূমে অনন্য নজির বাংলাদেশের
-
আলুর দোকানে খদ্দের টানতে লাস্যময়ী নর্তকী ভাড়া! বেচাকেনার মধ্যেই ‘ছম্মক ছল্লো’ নাচ, ভাইরাল ভিডিও