ক্রেতাদের আকর্ষণ করতে অনেক ব্যবসায়ীই বিভিন্ন অভিনব কৌশল নিয়ে থাকেন! বিশেষ করে বড় বড় ব্র্যান্ড তারকাদের নিয়ে আসেন বিজ্ঞাপনের জন্য। হোর্ডিং জুড়ে থাকে সেইসব তারকাদের ছবি, বিজ্ঞাপনের ভিডিয়োতেও দেখা যায় তাঁদের। তবে সবজি বিক্রির জন্য নৃত্যশিল্পীকে এনে হাজির করার নজির বোধহয় আর নেই। আর সেই কাজ করেই এখন সমাজমাধ্যমে ভাইরাল এক ব্যবসায়ী! যা রীতিমতো চমকে দেওয়ার মতো।
নেটিজেনরা সবজি বিক্রেতার এমন ‘আউট অফ দ্য বক্স’ বিজনেস আইডিয়ার প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই কমেন্টে লিখেছেন, “কাস্টমার পাওয়ার উপযুক্ত কৌশল একেই বলে!”
আরও পড়ুন:
পিছনে আলু, পেঁয়াজের বস্তা। আর সামনে নাচছেন এক শিল্পী। বলিউডের জনপ্রিয় একটি গানের তালে তালে দুলছে কোমর। পিছনে বসে কখনও হাসছেন আবার কখনও হাততালি দিচ্ছেন ওই সবজি বিক্রেতা। না এই ঘটনা কোনও শপিং মলের নয়, চেন্নাইয়ের একটি সবজি দোকানে গেলেই দেখা মিলছে সেই নৃত্যশিল্পীর। স্বাভাবিকভাবেই রিলের জমানায় ভাইরাল হয়ে গিয়েছে সেই নাচ। ইতিমধ্যে কয়েক মিলিয়ন মানুষ সেই ভিডিও দেখেও ফেলেছেন। যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
View this post on Instagram
তবে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ব্যবসার প্রসারে খরিদ্দার টানতে অভিনব কৌশল নিয়েছেন সংশ্লিষ্ট ওই ব্যবসায়ী। চেন্নাইয়ের এক আলু-পেঁয়াজ বিক্রেতার এই কাণ্ড দেখে রীতিমতো তাজ্জব পুরো সোশাল মিডিয়া। নিজের সবজি দোকানে ক্রেতাদের আকর্ষণ করতে তিনি সরাসরি এক তরুণী নৃত্যশিল্পীকে ভাড়া করে আনেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, এক তরুণী শাড়ি পরে সবজি দোকানের ভিতরে ও বাইরে জনপ্রিয় বলিউড ছবি রা ওয়ানের সুপারহিট গান ‘ছম্মক ছল্লো’র তালে নেচে চলেছেন। দোকানের সামনে এমন দৃশ্য কার্যত অপ্রত্যাশিত! ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দোকানের সামনে ওই নাচ দেখতে দোকানের সামনে পথচারী ও ক্রেতাদের ভিড় জমে যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স (আগে-টুইটার)-এ ভিডিওটি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা সবজি বিক্রেতার এমন ‘আউট অফ দ্য বক্স’ বিজনেস আইডিয়ার প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই কমেন্টে লিখেছেন, “কাস্টমার পাওয়ার উপযুক্ত কৌশল একেই বলে!” কেউ কেউ আবার এমনভাবে ক্রেতা টানার কৌশলের সমালোচনা করতেও ছাড়ছেন না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ
-
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!
-
‘রাজনীতির বিষের বলি…’, দীর্ঘদিনের সতীর্থ আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত মমতা
-
‘জিমের থেকে ম্যাচ ফিট থাকা বেশি জরুরি’, বুমরাহদের ঘনঘন চোটের কারণ ফাঁস গাভাসকরের
-
সম্পর্কে ‘কাঁটা’ হাসিনা, ভারত সফরে রাজি নন তারেক! নয়াদিল্লিকে জোড়া শর্ত ঢাকার