৯/১১-এর মতো মর্মান্তিক দুর্ঘটনা প্রায় নিশ্চিত। বিমানে থাকা ১৮০ জন যাত্রী তো বটেই, আরও শ’য়ে শ’য়ে মানুষের প্রাণ যাওয়ার আশঙ্কা। সেসময়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অসীম সাহসিকতার নিদর্শন রেখেছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর (Smit Machchhar)। সতীর্থের ছুরিকাঘাতে বিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় তিনি লড়ে গিয়েছেন অগণিত প্রাণ বাঁচানোর জন্য।
সন্ত্রাসের সামনে মাথা নত করেননি স্মিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আজ ‘হিরো’। তাঁর জন্য প্রধানমন্ত্রী গর্বিত, গোটা দেশ গর্বিত। তাঁর প্রশংসায় পঞ্চমুখ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। দেশের সব সেলেব, রাজনীতিবিদ সকলেই তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন। কিন্তু এসবের মধ্যে নীরব একজন। তিনি দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। স্মিত মচ্ছরের প্রশংসায় রাহুল গান্ধীর কোনও সোশাল মিডিয়া পোস্ট বা কোনও প্রশংসামূলক বার্তা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন:
সেটা নিয়েই এবার প্রশ্ন তোলা শুরু করেছে বিজেপি। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া থেকে শুরু করে সাংসদ সম্বিত পাত্ররা রাহুলের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁদের ইশারা, এই নীরবতার মধ্যেও রয়েছে তোষণের সূক্ষ বার্তা। তাঁরা বলছেন, “যে সময় গোটা দেশ পাইলট স্মিত মচ্ছরের জন্য গর্ববোধ করছে তখন রাহুল গান্ধী কোনও বিবৃতি দিলেন না। সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরাও নীরব। কংগ্রেস কি এখানে তোষণের রাজনীতি করছে? এখানে কি সন্ত্রাসবাদীর ধর্ম দেখা হচ্ছে?”
যদিও বিজেপির সেই অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস। তাঁদের বক্তব্য দলের তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্মিতের প্রশংসায় পোস্ট করেছেন। খাড়গে বলছেন, “আমি ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে স্যালুট জানাই। বিমারে গোটা ক্রু-কে ধন্যবাদ জানাই, যারা অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন।” দলের তরফেও বিবৃতি দেওয়া হয়েছে। কিন্তু স্মিত মচ্ছরের সঙ্গে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেছেন, তারপর রাহুলের নীরবতা অস্বস্তিতে ফেলছে কংগ্রেসকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সন্ধেয় জ্ঞানেশের অপসারণ চেয়ে মিছিল, রাতেই গুঁড়িয়ে দেওয়া হল সিপিএম পার্টি অফিস!
-
হারের ভয়ে পারিবারিক ‘গড়’ রায়বরেলিতেও লড়তে চাননি রাহুল, বিস্ফোরক অখিলেশের দলের সাংসদ
-
মহালয়ার আগেই বর্ষার বিদায়ঘণ্টা! পুজো বৃষ্টিহীন? কী জানাল হাওয়া অফিস
-
ছুরির কোপেও অটল! ইজরায়েলের স্বাধীনতা দিবসে ‘বীর’ পাইলট মচ্ছর-মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর
-
পুজোর আগে খুশির খবর! সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদেরও ৮.৩৩ শতাংশ বোনাস