Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Andhra Pradesh Boiler Explosion

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত বহু! ঘটনাস্থলে বিশাল বাহিনী

শনিবার সকালে সেখানেই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। কারখানা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। ঘটনার পরই খবর দেওয়া হয় পুলিশে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৪:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৪:০৬

options
link
অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত বহু! ঘটনাস্থলে বিশাল বাহিনী zoom
শনিবার ৩ অক্টোবর। অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় ওষুধ কারখানায় বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।
Advertisement

অন্ধ্রপ্রদেশের বেসরকারি ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! বয়লার বিস্ফোরণে (Andhra Pradesh Boiler Explosion) মৃত ৫ শ্রমিক। আহত ১০ জন। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে মন্ত্রীদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রের তিরুপতি জেলার শ্রী সিটিতে রয়েছে টিআইএল হেলথকেয়ার ওষুধ প্রস্তুতকারী সংস্থার কারখানা। শনিবার সকালে সেখানেই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। কারখানা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। ভেঙে পড়ে নির্মাণ। তার নিচে চাপা পড়েন শ্রমিকরা। ঘটনার পরই খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছ উদ্ধারকারী দল ও প্রশাসনের আধিকারিকরা। গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ১০ জন সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিরুপতির সাংসদ মাদ্দিলা গুরুমূর্তি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। উদ্ধারকার্য দ্রুত শেষ করারও নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য। উন্নতমানের চিকিৎসা দেওয়া হবে। মৃতদের পরিবারকে সব রকম সহযোগিতা করা হবে বলে সরকারের শীর্ষ মহল থেকে আশ্বাস দেওয়া হয়েছে। কী করে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনার উদ্ধারকার্য শেষ হলেই তদন্ত শুরু হবে। তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.