মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar Protest) সমবেত হয়েছিলেন শুক্রবার। পুলিশ তাঁদের আটকও করে। সেই সময়ই দেখা যায়, এক তরুণী একটি বাসের সামনে দাঁড়িয়ে পড়েছেন। বাসটির বনেটে হাত রেখে সেটিকে আটকে রাখেন। বাসের ভেতরে আটক বিক্ষোভকারীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তিনি বাসটিকে যেতে দেবেন না, এমনটাও বুঝিয়ে দেন। স্বাভাবিক ভাবেই ভাইরাল হয়ে যাওয়া দৃশ্যটি মনে করিয়ে দিচ্ছে রিয়া আহিরকে। এর আগে মুম্বইয়ে ‘আরশোলা’র আন্দোলনের সময় একই ভাবে বন্দিদের নিয়ে যাওয়ার সময় একটি বাসের পথ রোধ করেছিলেন ওই তরুণী। দিল্লির তরুণী মনে করালেন সেই রিয়াকে।
২৭ বছরের রিয়া ককরোচ জনতা পার্টির বিক্ষোভের ‘মুখ’ হয়ে উঠেছিলেন। এই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। তবে সকলের নজর কেড়েছেন তিনিও। সোশাল মিডিয়ায় কোনও কোনও নেটিজেন তাঁকে দেখে মন্তব্য করেছেন, ‘জেন জি কোনও অন্যায় মেনে নেয় না। ওরা সত্যিই খুব সাহসী।’ তবে সকলেই যে এমন মনে করছেন তা নয়। অনেকেরই দাবি, এটা স্রেফ ‘পাবলিসিটি স্টান্ট’। তাঁদের মতে, রিয়া যা করেছিলেন তা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। কিন্তু এক্ষেত্রে ঘটনাটা যেন সাজানো। তবে শেষপর্যন্ত ওই তরুণীর প্রতিবাদে কাজ হয়। বাসে থাকা বন্দিদের ছেড়ে দেওয়া হয় বলেই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
🚨 Today, another girl tried to stop a police bus, just like Rhiya Ahir, as it was leaving Jantar Mantar after taking protesters away.
Don’t be surprised if Rahul Gandhi invites her to attend a press conference and opposition parties felicitate her 😹pic.twitter.com/2JScPCraX3
— Tejash (@lord_geopolitic) October 2, 2026
২ অক্টোবর ‘ককরোচ জনতা পার্টি’ বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে মিলে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লি ও মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ দেখিয়েছিল। দিল্লিতে আটক হন অন্তত ১১০০ জন। এদের মধ্যে রয়েছেন মধ্যে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশীও। তাঁকে যন্তরমন্তর থেকে রীতিমতো টানতে টানতে নিয়ে যায় দিল্লি পুলিশ। আটক হওয়া অন্যদের মধ্যে নাম ছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট, আইসা নেত্রী নেহা বোরা, আপ সাংসদ সঞ্জয় সিং-সহ আপের একাধিক শীর্ষ নেতা।
এদিকে শুক্রবারই মুম্বইয়ের শিবাজি পার্কে মূল জমায়েতের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। কিন্তু সেখানেও বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু এরপরও জমায়েত হয়। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি এবং বিশাল দাদলানির মতো ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন বাণিজ্যনগরীতে। রাতে ককরোচ জনতা পার্টির আহ্বায়ক অভিজিৎ দীপকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর ডাক দেন।
সর্বশেষ খবর
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’
-
জনপ্রিয় মেকআপ শিল্পী ম্যাড সান্ধুকে গুলি করে খুন, ব্যাপক চাঞ্চল্য অমৃতসরে
-
হারেও উজ্জ্বল মনবীর-আনোয়াররা, ব্রাজিলের বিরুদ্ধে পরাজয়েও যেখানে ‘জিতে গেল’ ভারত
-
সাপ ধরেই চ্যাংদোলা করে ঘোরাচ্ছেন! ‘নির্যাতনের’ ভিডিও ঘিরে বিতর্কে বিট অফিসার
-
জটিল রক্তরোগের চিকিৎসায় বোন ম্যারো প্রতিস্থাপন, বিশেষ সম্মান পেলেন ডা. রজত ভট্টাচার্য