সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশ সালে শাহরুখ খানের বৃহস্পতি তুঙ্গে। ‘জওয়ান’, ‘পাঠান’ -এর মতোএকের পর এক হিট সিনেমা দিয়ে বলিউডের বক্স অফিসে রেকর্ড গড়েছেন। দেশে তো বটেই, এমনকী বিদেশের মাটিতেও কিং খানের ছবি এবছর এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করা সিনেমার তকমা বাগিয়ে নিয়েছে। যদিও আমির খানের ‘দঙ্গল’ রেকর্ড ছাড়াতে পারেনি! তবে এবার শাহরুখকেও ছাপিয়ে গিয়ে নতুন রেকর্ড গড়লেন রণবীর কাপুর (Ranbir Kapoor)।
‘অ্যানিম্যাল’ (Animal) ছবির দৌলতেই শাহরুকের রেকর্ড ভেঙে দিলেন রণবীর। টিজারে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন তিনি। ভারতের পাশাপাশি আমেরিকাতেও মুক্তি পাচ্ছে এই ছবি। আর সেখানেই ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে দিয়েছেন রণবীর। ‘অ্যানিম্যাল’ প্রথম হিন্দি ছবি, যা আমেরিকার ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে এই সেরার সেরা রেকর্ডের মালিক ছিলেন শাহরুখ খান। তাঁর ‘জওয়ান’ আমেরিকার মোট ৮৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। তারও আগে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ রিলিজ করেছিল আমেরিকার ৮১০টি হলে। সেদিক থেকেই শাহরুখ খানকে ছাপিয়ে গিয়েছেন রণবীর।
[আরও পড়ুন: ইদ নয়, এবার দিওয়ালিই ‘বাজি’ সলমনের, হঠাৎ কেন স্ট্র্যাটেজি বদল?]
প্রসঙ্গত, প্রথমবার রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। সিনেমার স্টার কাস্টও দারুণ। রণবীরের বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। অন্যদিকে পয়লা ঝলকে ববি দেওলও তুখড়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দুটি গান ‘সাতরঙ্গা’ এবং ‘হুয়া ম্যায়’ও বেশ জনপ্রিয় হয়েছে। স্বাভাবিকভাবেই ‘অ্যানিম্যাল’কে ঘিরে একটা উত্তেজনা রয়েছে দর্শকদের মধ্যে। আগামী ২ ডিসেম্বর রিলিজ করছে এই ছবি।
[আরও পড়ুন: নেশায় ডুবে গিয়েছিলেন ববি দেওল! কেন হয়েছিল এমন অবস্থা? করণের প্রশ্নে কেঁদে ফেললেন অভিনেতা]
সর্বশেষ খবর
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন? কী জানাল ক্লাব
-
রাষ্ট্রপতি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত আমলাকে ‘রিলিজ’ নবান্নের