বাংলা থেকে জঙ্গি কার্যকলাপের জাল ক্রমশ ছড়িয়ে পড়ছে। এবার তালিবানদের সঙ্গে যোগ দিয়ে পাকিস্তান বিরোধী যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছিল উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার যুবক আশাফুল মালিক। বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে আশাফুল নিরাপত্তারক্ষীর কাজ করত। আর তার আড়ালে তেহেরিক-ই-তালিবান জঙ্গিগোষ্ঠীর সদস্য হয়েছিল। পরিকল্পনা ছিল, আফগানিস্তানে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের। কিন্তু তার আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে যায় আশাফুল। ঠিক কতটা সে ছড়িয়ে জঙ্গিমূলক কাজকর্মের জাল, আর কী পরিকল্পনা ছিল, সেসব বিশদে জানতে আশাফুলের বাদুড়িয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে রাজ্য পুলিশের এসটিএফ।
আশাফুল মালিক বসিরহাটের বাদুড়িয়া থানার যশাইকাটি-আটঘরা গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে, ২০২৫ সাল থেকে বেঙ্গালুরুতে জিগানি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার টাটা অ্যাডভান্স লিমিটেডে নিরাপত্তারক্ষীর কাজে যোগ দেয় বছর পঁচিশের আশাফুল মালিক। সেখানে কর্মরত অবস্থায় ‘তেহেরিক-ই-তালিবান পাকিস্তান’ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ হয়। বেঙ্গালুরু থেকেই অনলাইনে এই সংগঠনের একাধিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে। বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে পাকিস্তান সেনা যেভাবে আফগানিস্তানের নাগরিকদের উপর অবৈধভাবে আক্রমণ ও লাগাতার হামলা চালাচ্ছে এই কার্যকলাপের সঙ্গে আশাফুল যুক্ত ছিল।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তান যাওয়ার জন্য ভিসার আবেদন করেছিল আশাফুল। এসবের মাঝেই কর্নাটক পুলিশের নজরে পড়ে। কর্ণাটক পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে রাজ্য পুলিশের এসটিএফের সহযোগিতায় শনিবার আশাফুল মালিকের বাদুড়িয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়।
সর্বশেষ খবর
-
৮০তম স্বাধীনতা দিবসে মন্মথপুরে ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সম্মানিত গ্রামের পুজো কমিটি
-
জন্মের পরই সদ্যোজাতর মুখদর্শন, কার মতো দেখতে হল পূজার দ্বিতীয় সন্তান?
-
মহুয়াকে রাতে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! লোকসভার স্পিকারকে ক্ষোভ জানিয়ে চিঠি সাংসদের
-
‘বয়স্ক মানুষ, হার্ট অ্যাটাকও হতে পারত!’ হেনস্তা সমর্থন না করেও নির্মলের ফাঁসি চাইলেন অভয়ার মা
-
স্বাধীনতা দিবসে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা সোনিয়া-রাহুলের! ভিডিও ভাইরাল হতেই কী বলল কংগ্রেস?