স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন দ্বিতীয়বার মা হলেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। কোল আলো করে এল ফুটফুটে কন্যাসন্তান। পুত্রের পর কন্যার আগমনে সুখী পরিবারের বৃত্ত সম্পন্ন, তা বললে অত্যুক্তি হবে না। গত ১০ মে মাতৃদিবসের দিন ছিল ‘সেলেব মম’ পূজা বন্দ্যোপাধ্যায়ের সাধভক্ষণের অনুষ্ঠান। সেদিন তাঁর কোলে ছিল ঝুটি বাঁধা এটি পুতুল। কৃষিভের জন্য বোন চেয়েছিলেন, সে কথা বলার অপেক্ষাই রাখে না। ১৪ আগস্ট সেই ইচ্ছে পূরণ হল পূজার।
মেয়ের জন্মের পরই মুখদর্শন করালেন অভিনেত্রী। একটি ভিডিও পোস্ট করে প্রেগন্যান্সি জার্নির সুন্দর মুহূর্ত থেকে মেয়েকে আগলে আদুরে মুহূর্ত ভাগ করে নিয়েছেন পূজা। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমার মেয়ের প্রথম ঝলক।’ ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে স্বজনেরা সকলেই ভালোবাসার চাদরে মুড়ে দিয়েছেন মা ও সন্তানকে। পূজা জানিয়েছেন, “পাঞ্জাবি রীতি মেনে ৪০ দিন পর হবে মেয়ের নামকরণ।”
আরও পড়ুন:
View this post on Instagram
২১ এপ্রিল বৃহস্পতিবার অভিনব কায়দায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়। ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে পূজা ভিডিও শেয়ার করেছিলেন। মুখে অনাবিল হাসি। অন্তঃসত্ত্বাকালীন লাবণ্যে পরিপূর্ণ হবু মায়ের চেহারা। সেই ভ্লগেই পূজা এবং তাঁর অভিনেতা স্বামী কুণাল ভার্মা জানান, মা-বাবা হিসেবে আরেকবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন তাঁরা।
View this post on Instagram
উল্লেখ্য, ২০২০ সালে কোভিডকালে ঘনিষ্ঠবৃত্তকে সাক্ষী করে সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা-কুণাল। সেবছরই তাঁদের প্রথম সন্তান কৃষিভ ভূমিষ্ঠ হয়।এবার দাদা হিসেবে কৃষিভের প্রোমোশন হল, তা বলাই বাহুল্য। মেয়ের জন্মের আগে বেবিমুনে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছিলেন পূজা-কুনাল।
আদরে-সোহাগে একান্তযাপনের ছবি পোস্ট করতেই লাইক-কমেন্টের বন্যা। পূজা-কুনালের আদুরে মুহূর্ত জুটির ভক্তরাও চেটেপুটে উপভোগ করছেন তা বলাই বাহুল্য। সুন্দর সময় পেরিয়ে জীবনের আরও এক উদযাপনে শামিল হলেন তারকা দম্পতি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রিকস সম্মেলনের আগেই ভারত সফরে তারেক, নেপথ্যে ঢাকা-দিল্লির কোন সমীকরণ?
-
ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে বরাদ্দ বাড়াচ্ছে রাজ্য, নয়া হারে চিকিৎসার খরচ পাবেন রাজ্য সরকারি-পেনশনভোগীরা
-
গাছের গোড়ায় পা পড়তেই বিস্ফোরণ! পঞ্চায়েত প্রধানের বাগান সাফ করতে গিয়ে ছিটকে গেলেন ২ মজুর, উড়ল আঙুল
-
‘পিওকে ভারতের সঙ্গে যুক্ত হত যদি…’, স্বাধীনতা দিবসে কেন্দ্রের সমালোচনায় ওমর, পালটা বিজেপির
-
কাটছে সম্পর্কে সিঁদুরে মেঘ! বাংলাদেশ সীমান্তে মিষ্টি বিলি বিএসএফ-বিজিবির