সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের করোনার (Coronavirus) বাড়বাড়ন্ত। হু হু করে বাড়ছে কোভিড পজিটিভের সংখ্যা। রেহাই পাননি বিনোদন জগতের তারকারাও। সারা দেশজুড়েই একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। এবার শোনা যাচ্ছে, কোভিড (COVID-19) পজিটিভ ‘বাহুবলি’ সিনেমার ‘কাটাপ্পা’ অর্থাৎ জনপ্রিয় দক্ষিণী তারকা সত্যরাজ (Sathyaraj)। অভিনেতার শারীরিক অবস্থা নাকি এতটাই খারাপ যে তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়েছে।
সূত্রের খবর মানলে, বেশ কয়েকদিন আগেই সত্যরাজের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তারপর থেকে হোম আইসোলেশনেই ছিলেন অভিনেতা। কিন্তু পরবর্তীকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভরতি করা হয়। আপাতত সেখানেই ৬৭ বছরের অভিনেতার চিকিৎসা চলছে।
আরও পড়ুন: Coronavirus Update: একদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ছুঁইছুঁই, শুরু বুস্টার ডোজের টিকাকরণ]
যদিও, অভিনেতার হাসপাতালে ভরতির খবর সম্পর্কে পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে এখনও কিছু জানানো হয়নি। তবে শোনা গিয়েছে, সত্যরাজের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে, আগামী কয়েকটা দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই কাটাতে হবে তাঁকে।
ছোটবেলা থেকেই এম জি রামাচন্দ্রন ও রাজেশ খান্নার অন্ধভক্ত ছিলেন সত্যরাজ। প্রথমে ভিলেন এবং পার্শ্ব-চরিত্র হিসেবে কেরিয়ার শুরু করেন। পরে একাধিক ছবিতে নায়কের ভূমিকাতেও দেখা যায় তাঁকে। তামিল, তেলুগু, মালয়ালম সিনেমায় প্রায় ছ’দশক ধরে অভিনয় করছেন সত্যরাজ।
‘বাহুবলি’ সিনেমার ‘কাটাপ্পা’র চরিত্র সত্যরাজকে সারা ভারতে তুমুল জনপ্রিয় করে তোলে। বিশেষ করে সিনেমার প্রথব পর্ব ব্লকবাস্টার হওয়ার পর। কেন বাহুবলিকে হত্যা করেছিল কাটাপ্পা? এই প্রশ্নে তোলপাড় হয় কাশ্মীর থেকে কন্যাকুমারী। সে প্রশ্নের উত্তর অবশ্য ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ ছবিতে পাওয়া গিয়েছিল। এর আগেও হিন্দি সিনেমায় অভিনয় করেছেন সত্যরাজ। শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে দীপিকা পাড়ুকোনের বাবার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এমন অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন তাঁর অনুরাগীরা।
[আরও পড়ুন: ‘ভাত অতীত, সিঁড়ি দিয়েই ওঠানামা’, একান্ত সাক্ষাৎকারে ফিটনেস রহস্য জানালেন বিমান বসু]
সর্বশেষ খবর
-
রেস্তরাঁয় ঠাসা পচা মুরগি ও খাসির মাংস! বাদুড়িয়ার খাদ্যদপ্তরের যৌথ অভিযানেই পর্দাফাঁস
-
মেয়ের পড়ার খরচ জোগাতে শাড়ি পরেই ছুট ম্যারাথনে! প্রথম হয়ে তাক লাগালেন মহারাষ্ট্রের রমা দেবী
-
অবসরের পর সব সাংবাদিক পাবেন পেনশন, পুজোর ‘বোনাস’ ৩ হাজার! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
জঙ্গিদের ‘আশ্রয়দাতা’ পাকিস্তানকে ‘দ্বিচারিতা’ তোপ! শাহবাজের সামনেই ঝাঁজালো বক্তৃতা মোদির
-
কালি লাগিয়ে চোটের নাটক! পাকিস্তানের নাক কাটলেন ইমাম, মাঝ সিরিজে দেশে ফেরত কোচ-প্লেয়াররা