সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড। অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) সবে ঢাকা বিমানবন্দরের রানওয়েতে গাড়ি থেকে নেমেছেন। হঠাৎই চারিদিক কালো করে দমকা হাওয়া। মিমিকে প্রায় উড়িয়ে নিয়ে যায়। হাওয়ার এমন দাপট যে মিমির গাড়িও ঠক ঠক করে কেঁপে ওঠে। কোনও মতে নিজেকে সামলে, রীতিমতো এক ছুটে বিমানে উঠে পড়েন মিমি। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করতেই অনুরাগীরা দুশ্চিন্তায় পড়েন। তুফান ছবির প্রচারে গিয়ে যে সত্যিই তুফানের কবলে পড়বেন মিমি, তা যেন আন্দাজও করতে পারেননি অভিনেত্রী। তাই তো মিমি ভিডিওর ক্যাপশনে লিখলেন, ‘‘তুফান থ্যাঙ্ক ইউ বাংলাদেশ।’’
ওপার বাংলার আলফা আই, চরকি এবং এপার বাংলার এসভিএফের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘তুফান’। ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন ‘সুড়ঙ্গ’ খ্যাত পরিচালক রায়হান রফি। তাঁর পরিচালনাতেই জুটি বাঁধছেন মিমি ও শাকিব। ছবিতে আরও এক অভিনেত্রী রয়েছেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: আন্তর্জাতিক সমীক্ষায় দূষণমুক্তিতে দ্বিতীয় কলকাতা, নিন্দুকদের তোপ ফিরহাদের]
মিমি চক্রবর্তী ও শাকিব খানের ‘তুফান’ ছবিতে একের পর এক চমক। তবে টিজার প্রকাশ্যে আসতেই অনেকে আবার এই ছবিকে ‘সস্তার অ্যানিম্যাল’ বলে কটাক্ষ করেছেন। কেউ কেউ আবার ‘তুফান’কে তুলনা করেছেন দক্ষিণী বক্লবাস্টার ‘কেজিএফ’-এর সঙ্গেও। ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের লুক ঠিক যেমন ছিল, ‘তুফান’-এর টিজারে একেবারে সেরকমভাবেই দেখা গিয়েছিল শাকিব খান। কাঁধ পর্যন্ত লম্বা চুল। একইরকম বেশভূষা। শুধু তাই নয়! টিজারে ‘তুফান’-এর অ্যাকশন দৃশ্যের যে ঝলক ধরা পড়ল, সেগুলোর সঙ্গেও রণবীরের ব্লকবাস্টার সিনেমার সাদৃশ্য পেয়েছিলেন দর্শকরা। তবে মিমি-শাকিবের ‘উরা ধুরা’ গানের ঝলক যেন সেই ক্ষততে প্রলেপ লাগিয়ে দিল।
[আরও পড়ুন: ফের রণংদেহী মেজাজে সোহম! এবার বাগবাজারে মারকাটারি অ্যাকশন]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা