Urfi Javed

একেবারে তো মৎস্যকন্যা! অভিনেত্রী উরফি জাভেদের স্নানের ভিডিও ভাইরাল

সম্প্রতি এক পরিচালকের বিরুদ্ধে যৌনহেনস্থার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ২১:২৯

options
link
একেবারে তো মৎস্যকন্যা! অভিনেত্রী উরফি জাভেদের স্নানের ভিডিও ভাইরাল

সংবাদ প্রতিদিন ডিজেটাল ডেস্ক: নিজেকে কীভাবে খবরে রাখতে হয় তা ভালই শিখে ফেলেছেন অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed)। তাই তো প্রায় প্রতিদিনই এমন কিছু একটা করে দেন, যে গোটা সপ্তাহ উরফিকে নিয়েই মত্ত থাকে গুঞ্জন পাড়া। তবে এবার নতুন কোনও বিতর্ক নয়, বরং বিকিনি পরে সুইমিং পুলে অভিনেত্রীর ভিডিও ভাইরাল হওয়ায় হইচই পড়ে গেল উরফির অনুরাগীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হতেই মিনিটেই লক্ষাধিক লাইক পেল উরফির এই স্নানের ভিডিও।

Advertisement

ভিডিওতে দেখা গিয়েছে, টুপিস বিকিনি পরে সুইমিং পুল থেকে উঠে আসছেন উরফি। অভিনেত্রীর মাখন মাখা শরীর থেকে চুঁইয়ে পড়ছে জল। ক্যামেরার সামনে নানা পোজও দিয়েছেন উরফি। আর যা দেখে পাগলপাড়া অনুরাগীদের মন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ফের একসঙ্গে দেবলীনা-তথাগত! বর-কনে বেশে নজর কাড়লেন জুটি]

বিতর্কে থাকাটা একেবারেই অভ্যাস বানিয়ে ফেলেছেন অভিনেত্রী উরফি জাভেদ। কখনও খোলামেলা পোশাক পরে ফটোশুট, তো কখনও যৌন আবেদন ভরা উদ্দাম নাচ। সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভাইরাল হতে হয়, তা যেন রপ্ত করে ফেলেছেন উরফি জাভেদ। তবে এবার হোয়াটসঅ্যাপের একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করে পাঞ্জাবের এক কাস্টিং ডিরেক্টরের পর্দা ফাঁস করেছেন অভিনেত্রী! 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সম্প্রতি উরফি তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছিলেন। যেখানে ওবেদ আফ্রিদির নামের পাঞ্জাবের এক কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যের অভিযোগ তুলেছিলেন। উরফির অভিযোগ এই কাস্টিং ডিরেক্টর অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার অছিলায় উরফির সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলেন! শুধু তাই নয়, উরফির অভিযোগ নানাভাবে হুমকিও নাকি দিয়েছেন এই পরিচালক। সেই বিতর্কের মাঝেই এবার ভাইরাল হল উরফির এই ভিডিও। 

উরফির ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ২ মিলিয়ান। ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ার সেনসেশন তিনি। তবে প্রশংসার পাশাপাশি উরফিকে নিয়ে কটাক্ষই করতে বেশি ব্য়স্ত হয়ে পড়েন নেটিজেনরা। তবে উরফির এই স্নানের ভিডিও দেখে নেটিজেনরা মৎস কন্যার সঙ্গে তুলনা করলেন অভিনেত্রীর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urfi (@urfijavedofficial)

 

[আরও পড়ুন: সিনেমা হলে ভিড় কমাতে ছোঁড়া হল পেট্রল বোমা! দক্ষিণী তারকা অজিতের নতুন ছবি ঘিরে ধুন্ধুমার ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.