চলতি বছরের জানুয়ারি মাসে সকলকে চমকে দিয়ে প্লেব্যাক থেকে ‘বানপ্রস্থ’ ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং। মাত্র ৩৮ বছর বয়সেই ‘প্লেব্যাক সম্রাটে’র এহেন সিদ্ধান্ত নিয়ে আসমুদ্রহিমাচলে কম চর্চা হয়নি। কেরিয়ারের উচ্চমার্গে থাকা গায়ক কেন আকস্মিক স্বেচ্ছাবসর নিলেন? প্রশ্নে তোলপাড় হয় কাশ্মীর টু কন্যাকুমারী। যা নিয়ে সিনেপাড়ার মিউজিক্যাল দুনিয়াতেও নানান তত্ত্বের ভিড়। এবার অরিজিৎ সিংয়ের কায়দায় প্লেব্যাককে ‘আলবিদা’ জানালেন অমল মালিক (Amaal Mallik)। শিল্পীর আর্জি, ‘আমাকে বিদায় দিন।’
আরও পড়ুন:
“আর কোনও প্লেব্যাক করব না। তবে পুরনো কিছু অপ্রকাশিত সিনেমার গান খুব শিগগিরি মুক্তি পেতে পারে। আদৌ যদি সেই সিনেমাগুলি মুক্তি পায় তবেই!…”
অরিজিৎ সিংয়ের পর আট মাস বাদে আচমকাই প্লেব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা করেন অমল মালিক! হাসপাতাল থেকে একটি ছবি ভাগ করে নিয়ে সোশাল মিডিয়ায় গায়ক জানান, “আমি ভালো আছি। এখন থেকে শুধু সেটাই করব যা আমার নিজের জন্য সবথেকে ভালো এবং আমার মনের কাছাকাছি। সেটার উপরই পুরোপুরি মন দেব। আমার মন, শরীর, আত্মা এবং শারীরিক সুস্থতার জন্য আমার এবার খানিক বিরতি প্রয়োজন।” অমলের এহেন ঘোষণার পরই কৌতূহলী ভক্তরা। কারণ গতবছর পারিবারিক কলহের কথা প্রকাশ্যে এনে অবসাদের আভাস দিয়েছিলেন শিল্পী। ওই পোস্টে অমল এও যোগ করেন যে, “এপ্রসঙ্গে বলে দিই, আগামী বছর পর্যন্ত আর কোনও প্লেব্যাক করব না। তবে পুরনো কিছু অপ্রকাশিত সিনেমার গান খুব শিগগিরি মুক্তি পেতে পারে। আদৌ যদি সেই সিনেমাগুলি মুক্তি পায় তবেই! কারণ এই ছবিগুলো স্বল্প বাজেটে ভালো উদ্দেশ্য নিয়ে তৈরি। আর এধরনের সিনেমার জন্য সহজে প্রেক্ষাগৃহ পাওয়া যায় না। তাই প্রজেক্টগুলির ভবিষ্যৎ-ও অনিশ্চিত হয়ে রয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আমাকে এ বিষয়ে আর বিরক্ত করবেন না। নতুন কিছু জানলে আমিই জানিয়ে দেব।” সেই প্রেক্ষিতেই অনুরাগীদের একাংশ প্রশ্ন তুলেছেন, বলিউডে কি এত পলিটিক্স চলে? নাকি প্লেব্যাক দুনিয়ায় যড়যন্ত্রের শিকার অমল মালিক? এহেন নানা প্রশ্নের ভিড়।

এপ্রসঙ্গে বলা রাখা ভালো, অমল কিন্তু তাঁর পোস্টে সাময়িক বিরতির কথা জানিয়েছেন। গায়কের কথায়, “সঙ্গীত থেকে সিনেমার জগৎ— এই সুরেলা সফর আমাকে অনেক দূর নিয়ে এসেছে। এখন আমি আবার সঙ্গীতের দিকেই ফিরে যাচ্ছি। এবার আমাকে বিদায় দিন। আপাতত বিদায় নিচ্ছি। তবে আমি ফিরে আসব। কারণ আপনাদের সবার জন্য আমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে এবং সুস্থ হতে হবে।” বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অমল মালিক। ‘বোল দো না জারা’, ‘সোচ না সাকে’, ‘চাল ওহাঁ যাতে হ্যায়ঁ’ এবং ‘কৌন তুঝে’র মতো একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন। অতঃপর তাঁর বিরতি ঘোষণায় যে শ্রোতা, অনুরাগীমহলের কপালে ভাঁজ পড়বে, সেটাই স্বাভাবিক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সপ্তাহান্তে বাতিল একাধিক লোকাল, ৭ ঘণ্টা চলবে রেলের কাজ, কবে, কখন ট্রাফিক ব্লক?
-
খাঁটি হ্যান্ডলুম নাকি মেশিনে তৈরি? পুজোর কেনাকাটায় শাড়ি চিনতে মাথায় রাখুন এই ৫ বিষয়
-
সেনার হাতে এবার ট্যাঙ্ক ধ্বংসকারী জ্যাভলিন মিসাইল! আমেরিকার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি ভারতের
-
ছেলে থেকে মেয়ে হয়েই মহিলা ক্রিকেটে! অনয়া বাঙ্গারকে ‘অসহ্য’ তোপ প্রোটিয়া তারকার
-
শাসক-বিরোধী যুক্তি-যুদ্ধ শুরু, আসন্ন নির্বাচনে প্রতিনিধিত্ব আইন নিয়ে উত্তপ্ত সিএবি