‘ডন ৩’ বিতর্কে জড়িয়ে আঠেরো মাস মৌনব্রত পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন রণবীর সিং। অগ্রিম পারিশ্রমিক নিয়েও শুটিং শুরুর ঠিক আগে পরিচালক-প্রযোজক ফারহান আখতারকে নাকানি-চোবানি খাওয়ানোয় সুপারস্টারের উপর নেমে এসেছিল ‘শাস্তির খাঁড়া’। অসহযোগিতার পথে হেঁটে ‘ধুরন্ধর’ তারকাকে প্রায় কোণঠাসা করে ফেলেছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। যে আইনি জটিলতার নিষ্পত্তি এখনও হয়নি। এর মাঝে গোদের উপর বিষফোঁড়ার মতো কাজ করে ‘কান্তারা’ মামলা। তবে শত বিতর্ক সত্ত্বেও এযাবৎকাল ‘টুঁ’ শব্দটি করেননি রণবীর সিং। তবে এবার শেষমেশ মৌনব্রত ভেঙে চর্চায় সুপারস্টার।
আরও পড়ুন:
তারপর থেকেই সচেতনভাবে লাইমলাইটের অন্তরালে ‘ধুরন্ধর’। বরং চুপিসারেই ‘প্রলয়’-এর শুটিং শুরু করে দেন তিনি। তবে শুক্রবার মুম্বই বিমানবন্দরে যে দৃশ্য ক্যামেরাবন্দি হল, সেটা আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে।
‘ডন ৩’ বিতর্কের পর রণবীর নাকি ঘনিষ্ঠমহলের কাছে জানিয়েছিলেন, আগামী আঠেরো মাস পাপারাজ্জিদের মুখোমুখি হওয়া তো দূরঅস্ত কোনও সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দেবেন না। এমনকী ফারহানের সঙ্গে আইনি জটিলতা নিয়েও কাউকে কোনও কথা বলবেন না। তারপর থেকেই সচেতনভাবে লাইমলাইটের অন্তরালে ‘ধুরন্ধর’। বরং চুপিসারেই ‘প্রলয়’-এর শুটিং শুরু করে দেন তিনি। জম্বি সিনেমার সেট থেকে সম্প্রতি অভিনেতার লুকও ফাঁস হয়। কিন্তু শুক্রবার মুম্বই বিমানবন্দরে যে দৃশ্য ক্যামেরাবন্দি হল, সেটা আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমেই বিমানবন্দরের কর্মী, নিরাপত্তা রক্ষী, পুলিশ আধিকারিকদের সঙ্গে কুশল-মঙ্গল বিনিময় করছেন রণবীর সিং। শুধু তাই নয়, আন্তরিকভাবে তাঁদের সকলের সঙ্গে করমর্দনও করেন। এরপরই পাপারাজ্জিদের কাছে মুখ খোলেন ‘ধুরন্ধর’।

দেখা যায়, বিমানবন্দরের প্রবেশপথে রণবীর সিংকে দেখেই হাঁকডাক শুরু করেছিলেন ছবিশিকারীরা। তবে এবার আর চুপ থাকেননি তিনি। বরং উপযাচক হয়ে এগিয়ে এসে অভিনেতাই জানতে চান, তাঁরা সকলে কেমন আছেন? এরপর ‘প্রলয়’ নিয়েও দু’চারটে বাক্যবিনিময় করেন সকলের সঙ্গে। সিনেমার শুটিং যে দুরন্ত গতিতে চলছে, তারই আভাস দিতে দেখা যায় তাঁকে। তবে রণবীর সিংয়ের গন্তব্য নিয়ে যখন কৌতূহল তুঙ্গে, তখন এরমাঝেই জানা যায় ‘বিএমডব্লিউ’-এর নতুন সিরিজ লঞ্চ করার জন্য ব্লকবাস্টার তারকাকে বিজ্ঞাপনী দূত হিসেবে ঘোষণা করেছে ওই খ্যাতনামা আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা। দীর্ঘদিন বাদে ‘বাবা’ রণবীরকে এমন খোশমেজাজে পেয়ে আপ্লুত পাপারাজ্জিরাও।
#RanveerSingh at the airport today 🌟✨️🤍 pic.twitter.com/tvHEgAnk1a
— Versatile Fan (@versatilefan) September 11, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে ছড়িয়ে ৫০০ ভুয়ো ডাক্তার! ১০ লক্ষের বিনিময়ে মিলেছে রেজিস্ট্রেশন নম্বর
-
চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি হারাল যুবক, অভিযুক্তকে ‘ব্ল্যাকমেল’ খোদ সংস্থার
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা