সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিত্যদিন সংবাদের শিরোনামে বচ্চন পরিবারের অশান্তি! অভিষেক-ঐশ্বর্যর (Aishwarya Abhishek) সম্পর্কে চিঁড় ধরার জেরেই নাকি বউমার সঙ্গে প্রায় মুখ দেখাদেখি বন্ধ বচ্চনদের! এমনকী ‘জলসা’ ছেড়ে ঐশ্বর্য রাইয়ের বেরিয়ে যাওয়ার খবরও চাইর হয়েছে। বাস্তবে আদৌ কি তাই?
কোথায় কী? শুক্রবার রাতে মেয়ে আরাধ্যার (Aaradhya Bachchan) স্কুলে দেখা গেল বিরল দৃশ্য! মাসখানেক বাদে একসঙ্গে অভিষেক-ঐশ্বর্য। হাজির ছিলেন বচ্চন পরিবারের কর্তা বিগ বিও (Amitabh Bachchan)। স্বামী-শ্বশুরকে নিয়ে একসঙ্গে চুটিয়ে নাচলেন ঐশ্বর্য। আর সেই ভিডিওই এখন নেটপাড়ার আতসকাচে। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী আরাধ্যা বচ্চন। ওই একই স্কুলে বিটাউনের প্রথম সারির তারকাদের সন্তানরাও পড়ে। সেই তালিকায় যেমন শাহরুখপুত্র আব্রাম রয়েছে, তেমনই সইফ-করিনার বড় ছেলে তৈমুর। এদিন ছিল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। সেখানেই নাটক মঞ্চস্থ করে তাক লাগিয়ে দেয় আরাধ্যা। নেটপাড়ায় সেই মুহূর্ত ছড়িয়ে পড়তেই বিগ বির নাতনির প্রশংসায় পঞ্চমুখ একাংশ। কেউ কেউ আবার ‘বিশ্বসুন্দরী’ মায়ের সঙ্গেও আরাধ্যার তুলনা টানলেন।

View this post on Instagram
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণই পাননি রামায়ণ-এর ‘লক্ষ্মণ’! ক্ষোভ উগড়ে দিলেন ‘ব্রাত্য’ সুনীল]
আর বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সেই অনুষ্ঠানে অভিষেক-ঐশ্বর্যকে দেখা গেল কাছাকাছি। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান থেকে। সেখানেই দেখা গেল ঐশ্বর্য কখনও অমিতাভ-অভিষেকের সঙ্গে নাচছেন তো কখনও বা আবার শাহরুখ খানের সঙ্গে গানের তালে পা মেলাচ্ছেন। শুধু তাই নয়, বেরনোর সময়ে ঐশ্বর্যর মাকে গাড়িতে তুলে দিতেও দেখা গেল অভিষককে। ভীড়ের মাঝে বউকেও আগলে রাখলেন জুনিয়র বচ্চন। আর ভিডিওর সেসব মুহূর্তই এবার প্রশ্ন তুলেছে, তাহলে কি পুরোটাই রটনা? বচ্চনরা যে নিজেদের সম্পর্ক ‘বহাল তবিয়তে’ রেখেছেন, তা এদিনের অনুষ্ঠানে একে-অপরের সঙ্গে হাসিখুশি মেজাজে ধরা দিয়েই পরিষ্কার করে দিলেন।
View this post on Instagram
[আরও পড়ুন: বলিউডে ব্রাত্য বিবেক ওবেরয়! সিদ্ধার্থ মালহোত্রার ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর টিজারে ঝাঁজালো কামব্যাক]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে