Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬

রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণই পাননি রামায়ণ-এর ‘লক্ষ্মণ’! ক্ষোভ উগড়ে দিলেন ‘ব্রাত্য’ সুনীল

'রাম-সীতা' অরুণ-দীপিকার কাছে আমন্ত্রণ গেলেও ব্রাত্য 'লক্ষ্মণ'!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ১২:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ১২:৪৮

options
link
রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণই পাননি রামায়ণ-এর ‘লক্ষ্মণ’! ক্ষোভ উগড়ে দিলেন ‘ব্রাত্য’ সুনীল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগেই আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন। আর ‘রাম লাল্লা’র জন্য অযোধ্যায় বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। সাজসাজ রব। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন। এমনকী আমন্ত্রণ গিয়েছে টেলিপর্দার ‘রাম-সীতা’ অরুণ গোভিল, দীপিকা চিখলিয়ার কাছেও। কিন্তু রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে নাকি আমন্ত্রণই পাননি রামায়ণ-এর ‘লক্ষ্মণ’ সুনীল লহরী (Sunil Lahri)।

অভিনেতা হতাশ হলেও খুব একটা অবাক হননি এই ঘটনায়! সুনীলের সোজাসাপটা মন্তব্য, “উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজকদের সম্ভবত আমার করা ‘লক্ষ্মণ’-এর চরিত্রটা ততটা গুরুত্বপূর্ণ মনে হয়নি। কিংবা আমাকে নিয়ে ব্যক্তিগত কোনও সমস্যাও থাকতে পারে তাঁদের। অথবা আমাকে পছন্দ নাও হতে পারে! আমার এটাও অবাক লাগছে যে, অরুণ গোভিল, দীপিকা চিখলিয়া বাদে রামায়ণ ধারাবাহিকের কোনও কলাকুশলীকেই আমন্ত্রণ জানানো হয়নি! তবে হ্যাঁ আমন্ত্রণ পেলে, এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ পেতাম।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘কেমন মেয়ে বাপের খোঁজ রাখো না…’, প্রকাশ্যেই শাহরুখকন্যা সুহানাকে ধমক অমিতাভের!]

আটের দশকে টেলিপর্দায় শুরু হয়েছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়াল। তাতেই লক্ষ্মণের ভূমিকায় দেখা গিয়েছিল সুনীল লহরীকে। রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেন অরুণ গোভিল। সীতার ভূমিকায় দীপিকা চিখালিয়া। তুমুল জনপ্রিয়তা পান তিন তারকা। এখন রামায়ণের রাম-সীতা ও লক্ষ্মণের কথা উঠলে এই তিন জনের মুখই ভেসে ওঠে দর্শকদের মনে। এমন মানুষকে দেখা যাবে না রাম মন্দিরের উদ্বোধনে!

প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ রিলিজ হওয়ার পর গর্জে উঠেছিলেন রামানন্দ সাগরের রামায়ণ-এর ‘লক্ষ্মণ’। পর্দায় রাম-সীতার আধুনিকীকরণ মেনে নিতে পারেননি। পরিচালক ওম রাউত থেকে বলিউডের নতুন ‘সীতা’ কৃতী স্যানন-সহ গোটা টিমকে তীব্র ভর্ৎসনা করে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন সুনীল লহরী। এবার রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ না পেয়ে মুখ খুললেন টেলিপর্দার অতি পরিচিত ‘লক্ষ্মণ’।

[আরও পড়ুন: বিয়ের সাজে তাক লাগালেন সৌরভ-দর্শনা, মেনুতে কী কী রয়েছে?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.