সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন দৃশ্যের শুটিংয়ে নারী-পুরুষের বিভেদ নিয়ে মুখ খুললেন আলি ফজল (Ali Fazal)। অভিনেতা জানান, এমন দৃশ্যে মহিলাদের নিয়ে সেটের মানুষজন বেশি চিন্তিত থাকেন। পুরুষদেরও যে অস্বস্তি হতে পারে তা কারও মাথায় আসে না।

এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে আলি বলেন, “এমনই এক অন্তরঙ্গ দৃশ্যের কথা আমি বলতে পারি, স্পষ্ট মনে আছে। নারী ও পুরুষের মধ্যে আচমকা যৌন মিলনের দৃশ্য শুট হওয়ার কথা ছিল। বিষয়টি চিত্রনাট্যে ছিল না। তা নিয়ে কোনও আলোচনাও হয়নি। আমি সেটে ঢুকতেই বুম! সবাই রেডি হয়ে গেল। যেন আগে থেকে সবাইকে বলে রাখা ছিল। আমি তাতে কামফরটেবল নই বলেই জানিয়েছিলাম।”
[আরও পড়ুন: ২০২৪-এর আগেই ভোটের মেজাজ, রাজনীতির ময়দানে মুখোমুখি রিচা-বরুণ, দেখুন কাণ্ড]
অভিনেতা জানান, এটা প্রথম ঘটনা ছিল না। আগে থেকে ভেবেই নেওয়া হয় যে পুরুষদের কোনও আপত্তি থাকতে পারে না। “ছেলে বলেই কি সব মেনে নিতে হবে? কেন ভেবে নেওয়া হয় যে পুরুষদের যৌন দৃশ্যের শুটিংয়ে কোনও আপত্তি থাকবে না?” প্রশ্ন তোলেন আলি।
আগামীতে, বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ছবিতে রবি মোহনের চরিত্রে দেখা যাবে আলি ফজলকে। নতুন এই সিনেমায় তিনি ছাড়াও রয়েছেন তাব্বু, ওয়ামিকা গাব্বি, আশিষ বিদ্যার্থী।
সোমবারই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। ছবিতে সিক্রেট এজেন্টের চরিত্রে দেখা যাচ্ছে তাব্বুকে। যার নাম কৃষ্ণা মেহরা। এজেন্সির মধ্যে রয়েছে এক বিশ্বাসঘাতক। কে সে? রবি মোহন নয়তো? এই প্রশ্নের উত্তর পেতে রবির গোটা পরিবারের উপর নজরদারি শুরু করে কৃষ্ণা ও তার দল। আগামী ৫ অক্টোবর থেকে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে (Netflix) দেখা যাবে ‘খুফিয়া’।
[আরও পড়ুন: দেশভক্তি না বিশ্বাসঘাতকতা? টানটান রহস্য তাব্বু-আলির ‘খুফিয়া’য়, চমক আজমেরি হক বাঁধন ]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য