দিনটা ছিল ২০২২ সালের ১৪ এপ্রিল। রণবীরের হাত ধরে কাপুর পরিবারের বধূ হিসেবে জীবনের নতুন জার্নি শুরু করেছিলেন মহেশ কন্যা। দেখতে দেখতে দাম্পত্যের চার বছর পার করে ফেললেন ‘রনলিয়া’। বরফের মাঝে জীবনের এই বিশেষ দিনটি উদযাপন করতে বিদেশ পাড়ি দিয়েছেন তারকা দম্পতি। অস্ট্রিয়ায় বরফের মাঝে ছুটির মুডে রণবীর (Ranbir Kapoor) -আলিয়া (Alia Bhatt)। সমাজমাধ্যমে ছুটি কাটানোর রঙিন মুহূর্তের কোলাজ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রণবীর ঘরনি। মোমবাতির স্নিগ্ধ আলোয় প্রশান্তিদায়ক, রোম্যান্টিক-মায়াবী পরিবেশ! বরফের দেশে প্রেমের উষ্ণ ছোঁয়ায় বিবাহবার্ষিকী উদযাপনের ঝলকও রয়েছে আলিয়ার পোস্টে।
আরও পড়ুন:
মা-বাবার চতুর্থ বিবাহবার্ষিকীতে সঙ্গে রয়েছে তাঁদের ছোট্ট সোনা রাহা। যদিও সোশাল মিডিয়ায় তিন বছরের মেয়ের কোনও ছবি শেয়ার করেননি। তবে প্রিয় মানুষটার উদ্দেশে বিবাহবার্ষিকীতে হৃদয়ছোঁয়া পোস্টে আলিয়া লিখলেন, ‘জীবনে চলার পথে উত্থান-পতন তো থাকেই। সেগুলো সঙ্গী করেই দুজনের কথাবার্তাও কখনও থামবে না আর আমরা পায়ে পা মিলিয়ে সারাজীবন একসঙ্গে চলব। আমরা নিজেদের মতো করে একটা সুন্দর জীবন সাজিয়ে নিয়েছি। তুমি সঙ্গে থাকলেই আমার জীবনে দিন-রাত প্রাসঙ্গিক হবে।’
View this post on InstagramAdvertisement
বিবাহবার্ষিকী উপলক্ষ্যে পারিবারিক ছুটি কাটানোর সুন্দর মুহূর্তগুলো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রিয়জন থেকে ভক্তরা। রণবীরের মা নীতু কাপুর বউমার পোস্টে লিখেছেন, ‘একদম পারফেক্ট’ আর আলিয়ার মাও মেয়ে-জামাইয়কে বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন। এখানেই শেষ নয়, নীতু কাপুর ও সোনি রাজদান দুজনেই তাঁদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে রণবীর আলিয়ার ছবি ভাগ করে চতুর্থ বিবাহবার্ষিকীতে দম্পতিকে আশীর্বাদ করেছেন।
নীতু কাপুর ইনস্টা স্টোরিতে যুগলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার অন্তরের আশীর্বাদ।’ সোনি রাজদানও ‘রনলিয়া’র ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘শুভ বিবাহবার্ষিকী আমার দুই মিষ্টি সন্তানকে।’এই মুহূর্তে রামায়ণের প্রচারে ব্যস্ত রয়েছেন রণবীর। তবে ব্যস্ততার মাঝেও ‘ফ্যামিলি ম্যান’ অস্তিত্বটাও বজায় রেখেছেন সে কথা বলাই বাহুল্য।

অন্যদিকে সঞ্জয়লীলা বনসালীর বহু প্রতিক্ষীত ‘লাভ অ্যান্ড ওয়ার’এ ফের দেখা যাবে রণবীর-আলিয়া জুটিকে। সঙ্গে রয়েছেন ভিকি কৌশলও। আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আলিয়ার নতুন ছবি ‘আলফা’। সব মিলিয়ে তারকা দম্পতি যে কাজ আর পরিবার একসঙ্গে সামলাচ্ছেন সে কথা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?