Alia Bhatt-Katrina Kaif

ভিকিপুত্র বিহানকে বিশেষ উপহার আলিয়ার, ‘প্রাক্তন’ রণবীরের পত্নীকে কী বললেন ক্যাটরিনা?

স্বামী রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকার সন্তানকে কোন উপহারে মুড়লেন আলিয়া ভাট? যা নিয়ে তুঙ্গে চর্চা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৮:০৬

options
link
ভিকিপুত্র বিহানকে বিশেষ উপহার আলিয়ার, ‘প্রাক্তন’ রণবীরের পত্নীকে কী বললেন ক্যাটরিনা?
ভিকি-ক্যাটরিনার সন্তানের জন্য বিশেষ উপহার পাঠালেন আলিয়া ভাট

একদিকে রণবীর-আলিয়া, আরেকদিকে ভিকি-ক্যাটরিনা, দুই তারকাদম্পতিকে নিয়ে সোশাল পাড়ায় একসময়ে কম চর্চা হয়নি। প্রাক্তন-বর্তমান জুটিদের সম্পর্কের সমীকরণ প্রায় বিটাউনের ‘টেবিল অফ দ্য টক’ হয়ে উঠেছিল। তবে প্রথমটায় মুখ দেখাদেখি বন্ধ থাকলেও পরে নীতি-পুলিশদের চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে পারস্পারিক সম্মান বজায় রেখেছেন তাঁরা। তাই তো বলিপাড়ার আর কাউকে নয়, আলিয়া ভাটকেই প্রথম সন্তানের মুখ দেখিয়েছিলেন ভিকি কৌশল। স্বামী রণবীর কাপুরের প্রাক্তনের সন্তানকে দেখে আদরে ভরিয়ে দিতে ভোলেননি আলিয়াও। এবার ভিকি-ক্যাটরিনার সন্তানের জন্য বিশেষ উপহার পাঠালেন কাপুরদের ‘গ্লোবাল স্টার’ বউমা।

Advertisement

‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার সুবাদে দুই সহকর্মী ভিকি-আলিয়ার মধ্যে যে বেশ সুসম্পর্ক গড়ে উঠেছে, তা গত ডিসেম্বরে বলিউডের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে ফাঁস হওয়া ভিডিওতেই স্পষ্ট বোঝা গিয়েছিল। স্বামীর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার (Katrina Kaif) সন্তানকে প্রথমবার দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। এবার ক্যাটরিনাপুত্র বিহানের জন্য পাঠালেন দারুণ উপহার। কী দিলেন? বিগত কয়েক বছর ধরেই অভিনয়ের পাশাপাশি কচিকাচাদের জন্য ‘এড-এ-মম্মা’ নামে এক পোশাক সংস্থা চালাচ্ছেন আলিয়া। সেখান থেকেই খেলনা, রকমারি পোশাক, বাচ্চাদের দৈনন্দিন প্রয়োজনীয় নানা জিনিস বলিউডের নতুন মায়েদের পাঠান। ভিকি-ক্যাটরিনার ছেলে বিহানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। ক্যাটরিনা নিজেই ছবি শেয়ার করে উপহারের ঝলক দেখালেন। সেখানেই দেখা গেল, বেতের ঝুড়িতে খুদে বিহানের জন্য নীল রঙের পশমের খরগোশ এবং পোশাক পাঠিয়েছেন আলিয়া ভাট। যেহেতু পুত্রসন্তান তাই উপহারের রং-ও নির্বাচন করেছেন সেভাবে। আর প্রাক্তন প্রেমিকের স্ত্রীয়ের তরফে এমন উপহার পেয়ে আপ্লুত ক্যাটরিনা কাইফও। পালটা বিহানের তরফ থেকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘উষ্ণ আলিঙ্গনের জন্য ধন্যবাদ, এড-এ-মম্মা।’ যদিও পোস্টে আলিয়া ভাটের নামোল্লেখ করেননি তিনি। তবে আলিয়ার সংস্থাকে ট্যাগ করেছেন। আর সেই পোস্টই এখন সেলেব পাড়ার চর্চায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
আলিয়া-ক্যাটরিনা, ফাইল ছবি

একসময়ে আলিয়া-ক্যাটরিনা ছিলেন ‘বেস্ট ফ্রেন্ড’। তবে শোনা যায়, রণবীর কাপুরের জন্যই বন্ধুত্ব ঘুচে গিয়েছিল তাঁদের। ক্যাট সুন্দরী তখন কাপুরনন্দনের সঙ্গে সম্পর্কে। সেইসময়েই আলিয়ার সঙ্গে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে ক্যাটরিনার। ভাটকন্যা তখন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম করছেন! এরপরই ‘ব্রহ্মাস্ত্র’ করতে গিয়ে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। তার আগেই অবশ্য ক্য়াটরিনার সঙ্গে কাপুরনন্দনের দূরত্ব তৈরি হয়েছিল। নেপথ্যে কারণ হিসেবে আলিয়ার নামই শোনা যায়। তবে সেসব এখন অতীত। আলিয়া ভাট এখন রণবীর ঘরণি। অন্যদিকে ভিকি কৌশলের সঙ্গে সুখের ঘরকন্না করছেন ক্যাটরিনা কাইফ। পুরনো মান-অভিমানের বরফও যে গলেছে, তার প্রমাণ মিলেছিল রামালালার প্রাণপ্রতিষ্ঠার দিন যখন একফ্রেমে বর্তমান সঙ্গীদের নিয়ে ধরা দিয়েছিলেন প্রাক্তনজুটি। এবার ক্যাটরিনার সন্তানকে ‘আদুরে উপহারে’ ভরিয়ে দিলেন আলিয়া ভাট।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.