Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Amitabh Bachchan

চটে লাল অমিতাভ! সোশাল মিডিয়া পোস্টে কার বিরুদ্ধে ক্ষোভ উগরালেন শাহেনশা?

অমিতাভ বচ্চনের ওই পোস্টের পর থেকেই সোশাল মিডিয়া তাঁর মনের খবর জানার জন্য উন্মুখ হয়ে উঠেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৪:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৪:০০

options
link
চটে লাল অমিতাভ! সোশাল মিডিয়া পোস্টে কার বিরুদ্ধে ক্ষোভ উগরালেন শাহেনশা? zoom
অমিতাভ বচ্চন, ছবি: সোশাল মিডিয়া।

সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টে জল্পনা উসকে দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। আচমকাই ‘অ্যাংরি ইয়াংম্যান’ অবতারে ধরা দিয়েছেন বছর ৮৩’র শাহেনশা। নিজের ব্লগে তিনি হঠাৎ লিখলেন ‘চুপ’। সঙ্গে জুড়ে দেন লালমুখের রাগী ইমোজি।

অমিতাভের এহেন পোস্টের পর থেকেই নেটপাড়ায় নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, হঠাৎ কী হল অমিতাভের? কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘কার উপর হঠাৎ চটলেন বিগ বি?’ বিগ বি’র ওই পোস্টে কেউ আবার লিখেছেন, ‘এটা শুধু একটা শব্দ নয়। এটা আক্ষরিক অর্থেই একটা যুগের সাক্ষ্য বহন করে।’ জনৈক নেটিজেন আবার বলেছেন, ‘চুপ নয়, কথা বলা অত্যন্ত জরুরি। আপনি আপনার মনের কথা বলুন স্যর।’ এককথায় বলা যায়, অমিতাভ বচ্চনের ওই পোস্টের পর থেকেই সোশাল মিডিয়া তাঁর মনের খবর জানার জন্য উন্মুখ হয়ে উঠেছে। কিংবদন্তি অভিনেতার জীবনে সবকিছু ঠিকঠাক চলছে কিনা তা জানার জন্যও উদগ্রীব হয়েছেন নেটিজেনরা। অনেকের মনে আবার প্রশ্ন উঠেছে, নতুন কোনও ছবির জন্য কি এই ইঙ্গিতমূলক পোস্ট?

Advertisement

 

আচমকাই ‘অ্যাংরি ইয়াংম্যান’ অবতারেই যেন ধরা দিয়েছেন বছর ৮৩’র শাহেনশা। নিজের ব্লগে তিনি হঠাৎ লিখলেন ‘চুপ’।

একথা কারও অজানা নয় যে এক্স হ্যান্ডেলে নিজের ব্লগে নানা ভাবনা ভাগ করে নেন অমিতাভ। প্রতিদিন তাঁর ব্লগে চোখ রাখলেই খানিক ধারণা করা যায় যে, শাহেনশার মনে নির্দিষ্ট সেই দিনে ঠিক কী চলছে। তবে এমন ইঙ্গিতবাহী পোস্ট এই প্রথম নয়। এর আগে একবার ব্লগে তিনি লিখেছিলেন ‘শান্ত হও’। সেই পোস্টের পরও একইভাবে জল্পনা তৈরি হয়েছিল। এবারও তার অন্যথা নয়। তবে তাঁর ব্যক্তিগত জীবনে সব কিছু ঠিকঠাক চলছে কিনা তা নিয়েও যে কারও মনে কোনও প্রশ্ন জাগেনি এমনটা একেবারেই নয়। জলসার অন্দরের যে রকম নিত্যনতুন মুখরোচক খবর রটে তাতে অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন। যদিও এই পোস্টে কমেন্টের বন্যা বয়ে গেলেও তা নিয়ে মুখ খোলেননি অমিতাভ বচ্চন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.