Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Mohammed Shami

৪ লাখে হচ্ছে না দিন গুজরান! হাসিনের নয়া মামলায় শামিকে নোটিস সুপ্রিম কোর্টের

খোরপোশের অঙ্ক বাড়াতে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আবেদন করেন হাসিন। সেই মামলা চলাকালীন শীর্ষ আদালতে ফের মামলা দায়ের করেছেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:০১

options
link
৪ লাখে হচ্ছে না দিন গুজরান! হাসিনের নয়া মামলায় শামিকে নোটিস সুপ্রিম কোর্টের zoom
হাসিনের মামলার প্রেক্ষিতে শামিকে নোটিস সুপ্রিম কোর্টের। ফাইল ছবি।
Advertisement

হাসিন জাহানের করা নয়া মামলায় মহম্মদ শামিকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। খোরপোশ ও বিচ্ছেদ সংক্রান্ত যে মামলাগুলি কলকাতা হাই কোর্টে চলছে, সেগুলি দিল্লিতে সরাতে চেয়ে মামলা দায়ের করেছেন হাসিন। তাঁর দাবি, এখন তিনি দিল্লির স্থায়ী বাসিন্দা। তাই মামলাগুলি দিল্লিতে সরানো হোক। হাসিনের সেই আবেদনের প্রেক্ষিতে শামি ও তাঁর পরিবারের সদস্যদের মত জানতে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।

চলতি বছর জুন মাসেই কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, স্ত্রী হাসিন জাহানকে মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ বাবদ দেবেন মহম্মদ শামি। স্ত্রীর মাসিক খরচ বাবদ দেড় লক্ষ টাকা ও নাবালিকা মেয়ের খরচের জন্যে আড়াই লক্ষ টাকা অর্থাৎ সব মিলিয়ে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে শামিকে। এখনও পর্যন্ত আদালতের নির্দেশে তারকা পেসার মাসিক ৪ লক্ষ টাকা দেন প্রাক্তন স্ত্রীকে। কিন্তু খোরপোশের অঙ্কে খুশি নন হাসিন। তাঁর দাবি, নিজের মেয়েকে বঞ্চিত করে প্রেমিকার সন্তানের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা ঢালছেন মহম্মদ শামি! সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমার মেয়ের বাবা, সে একজন কোটিপতি। কিন্তু সে মহিলাদের নিয়ে লাম্পট্যে ব্যস্ত। নিজের রক্ষিতার সন্তানকে সেরা স্কুলে ভর্তি করছে। রক্ষিতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিমানের বিজনেস ক্লাসের টিকিট কাটছে। কিন্তু নিজের মেয়ের পড়াশোনার কথা উঠলেই ওর অভাব দেখা যায়।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খোরপোশের অঙ্ক বাড়াতে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আবেদন করেন হাসিন। সেই মামলা চলাকালীন শীর্ষ আদালতে ফের মামলা দায়ের করেছেন তিনি। এবার তাঁর বক্তব্য, গার্হস্থ্য হিংসা এবং ফৌজদারি অপরাধের ধারায় শামির বিরুদ্ধে যে মামলাগুলি তিনি করেছেন, সেগুলি কলকাতা থেকে দিল্লিতে সরানো হোক। হাসিন বলছেন, মেয়ের পড়াশুনার জন্য বর্তমানে তাঁকে নিয়ে তিনি দিল্লিতে স্থায়ীভাবে বসবাস করছেন। সেই কারণে এ রাজ্যের আদালতে নিয়মিত শুনানিতে আসা তাঁর পক্ষে বিপুল খরচসাপেক্ষ। তাছাড়া শামি নিজে পেশাগত কারণে দেশের সব প্রান্তেই যান। ফলে তাঁর পক্ষে দিল্লিতে মামলা চালানোতে অসুবিধা হওয়ার কথা নয়।

এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি মনমোহনের বেঞ্চ সংশ্লিষ্ট সকল পক্ষকে নোটিস জারি করে। শামি ও তাঁর পরিবারের অন্য সদস্যদের কাছে জানতে চাওয়া হয়, মামলাগুলি দিল্লিতে সরাতে তাঁদের কোনও আপত্তি আছে কিনা। এই মামলাগুলি দিল্লিতে সরে গেলে ২০১৮ সাল থেকে কলকাতায় শামি ও হাসিনের মধ্যে যে আইনি যুদ্ধ চলছে তা সরে যাবে রাজধানীতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.