Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Punjab

পাঞ্জাবে ভরা বিয়েবাড়িতে ফের এক আপ নেতাকে গুলি করে খুন! কারণ ঘিরে ধোঁয়াশা

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হরবিন্দর সিং। তিনি এলাকায় পঞ্চায়েতের প্রধান ছিলেন। সম্প্রতি তিনি একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই হামলা চালায় দুই দুষ্কৃতী। পরপর হরবিন্দরকে লক্ষ্য করে গুলি চালায় তারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ২১:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ২১:৩২

options
link
পাঞ্জাবে ভরা বিয়েবাড়িতে ফের এক আপ নেতাকে গুলি করে খুন! কারণ ঘিরে ধোঁয়াশা zoom
হরবিন্দর সিং। ছবি: সংগৃহীত।
Advertisement

আবার সেই তরণ তারণ। ভরা বিয়েবাড়িতে আরও এক আম আদমি পার্টির নেতাকে গুলি করে খুন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এখনও পর্যন্ত আততায়ীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হরবিন্দর সিং। তিনি এলাকায় পঞ্চায়েতের প্রধান ছিলেন। সম্প্রতি তিনি একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই হামলা চালায় দুই দুষ্কৃতী। পরপর হরবিন্দরকে লক্ষ্য করে গুলি চালায় তারা। এরপরই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হরবিন্দর। গুলিবিদ্ধ হন আপ নেতার তুতো ভাইও। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় হরবিন্দরকে উদ্ধার করে হাসাপাতলে ভর্তি করানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। কে বা কারা এই হামলা চালালো তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, গত মাসে তরণ তারণ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভলতোহা এলাকায় পঞ্চায়েতের প্রধান তথা আপ নেতা জরনৈল সিং। সেখানেই হামলা চালায় দুই দুষ্কৃতী। জনসমক্ষে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ আপনেতা লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পরে এনকাউন্টারে খতম করা হয় অভিযুক্ত গ্যাংস্টারকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.