Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Jammu and Kashmir

জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরবে? মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী

গত কয়েকবছর ধরেই জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার দাবি উঠেছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি জানিয়ে দিয়েছেন, জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৯:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৯:২০

options
link
জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরবে? মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী zoom
(বাঁ দিকে) কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
Advertisement

গত কয়েকবছর ধরেই জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার দাবি উঠেছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি জানিয়ে দিয়েছেন, জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মঙ্গলবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “জম্মু ও কাশ্মীর খুবই স্পর্শকাতর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই আশ্বস্ত করেছেন, জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু এর জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। তবে এই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।” অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের বিষয়টিতে প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় লাগছে। তিনি বলেন, “আমরা আশা করেছিলাম এতদিনে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার হয়ে যাবে। কিন্তু তা আমরা দেখতে পেলাম না। তবে আমরা আশা ছাড়িনি। কেন্দ্রের সঙ্গে বিষয়টি নিয়ে আমরা নিয়মিত যোগাযোগে রয়েছি।”  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব করার পাশাপাশি উপত্যকার পূর্ণ রাজ্যের মর্যাদাও কেড়ে নেওয়া হয়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে নিয়ে দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। কাশ্মীরকে যেভাবে পূর্ণ রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল, সেটা নিয়েও বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.