সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার শাহরুখের প্রতিবেশী হলেন আমির। শোনা যাচ্ছে, মুম্বইয়ের বান্দ্রা এলাকায় পালি হিলের নার্গিস দত্ত রোডে উইলনোমনা অ্যাপার্টমেন্টে চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির খান। কিন্তু হঠাৎই নতুন করে তাঁর এই ফ্ল্যাট ভাড়া নেওয়া নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। যার ভাড়া মাসিক ২৪.৫ লক্ষ টাকা।
তবে সূত্র মারফত জানা যাচ্ছে, আমির বর্তমানে যে ভার্গো-কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে থাকেন, সেখানে প্রায় ১২টি অ্যাপার্টমেন্ট রয়েছে। যা ইতিমধ্যেই পুননির্মাণের জন্য দেওয়া হবে। যা পুননির্মাণের কাজ শেষ হওয়ার পর সি-ফেসিং ও দ্বিগুণ এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে পরিণত হবে। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে, এই অ্যাপার্টমেন্টের দাম হবে প্রতি বর্গফুট ১ লক্ষ টাকারও অধিক।
উল্লেখ্য উইলনোমনায় যে অ্যাপার্টমেন্টে, আমির নতুন এই চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তার ঠিক ৭০০ মিটার দূরত্বেই রয়েছেন প্রতিবেশী হিসাবে শাহরুখ খান। কিং খানের মন্নতের রক্ষণাবেক্ষণের জন্য ওই অঞ্চলেই নতুন বাড়ি নিয়েছেন শাহরুখ। তবে শুধু তাই নয় এছাড়াও ওই অঞ্চলে থাকেন বলিউডের আরও বিশিষ্টজনেরা। জানা যাচ্ছে ২০২৫ সাল থেকে ২০৩০ সাল, মোট পাঁচ বছরের জন্য নাকি এই চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির।
সর্বশেষ খবর
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?