প্রীতি জিন্টার (Preity Zinta) বিরুদ্ধে গুরুতর অভিযোগ মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। যাঁকে এক ঝলক দেখার জন্য ‘জলসা’র সামনে উপচে পড়ে ভক্তদের ভিড়, যাঁর ছবি মুক্তি পেলে হইহই করে হলমুখী হয় দর্শক তাঁকেই নাকি এড়িয়ে যান প্রীতি জিন্টা! ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’-এ সেকথা ফাঁস করে দিলেন খোদ বিগ বি। বলিউডের ‘বাবলি গার্ল’ প্রীতিকে জন্মদিনের শুভেচ্ছা জানালে পরিবর্তে কোনও ধন্যবাদজ্ঞাপন করেন না।
আরও পড়ুন:
মায়ানগরীর সিনেপাড়ার প্রথম সারির এই অভিনেত্রীর বিরুদ্ধে এমন ঘোরতর অভিযোগ! কী সাফাই প্রীতি জিন্টার? আসলে বিষয়টা ঠিক ততটা গুরুতর নয়। ‘কেবিসি ১৮’র মঞ্চে নিছক রসিকতা ছাড়া আর কিছুই নয়। সদ্য প্রকাশ্যে এসেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’র নতুন প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে, সানি দেওল, আমির খানের সঙ্গে আগামী ছবি ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারে আসবেন।

তখনই আমিতাভ মজা করে প্রীতিকে বলেন, “তোমার বিরুদ্ধে আমার একটা বিরাট অভিযোগ রয়েছে। প্রতি বছর ৩১ জানুয়ারি তোমার জন্মদিনে আমি তোমাকে শুভেচ্ছা জানাই। অথচ তুমি আমাকে উত্তর দাওনা।” সঙ্গে সঙ্গে প্রীতি বলে ওঠেন, “না, অমিতজি আমি সবসময়ই আপনাকে উত্তর দিই। তবে এক সপ্তাহ পর।”

অমিতাভও ছাড়ার পাত্র নন। নিজের বক্তব্য প্রমাণ করতে এক্স হ্যান্ডলের একটি পুরনো পোস্টও দেখান। যেখানে বিগ বি প্রীতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘প্রীতি জিন্টা, তুমি যেখানেই থাকো তুমি তো আমার মেসেজের উত্তর দাও না। হা হা…তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। অনেক ভালোবাসা।’ এই পোস্টে একটা বিষয় স্পষ্ট, প্রীতির উত্তর না দেওয়ার বিষয়ের উপর ফোকাস করেই মজার ছলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বলিউডের শাহেনশা।
View this post on Instagram
দুই তারকার মজাদার কথোপকথন তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন, তা বলাই বাহুল্য। একসঙ্গে বেশ কিছু ছবিতেও কাজ করেছেন অমিতাভ বচ্চন ও প্রীতি জিন্টা। ‘কেবিসি ১৮’র মঞ্চে দুজনের রসিকতা কতটা জমবে তার জন্য আর কয়েকটা দিন তো একটু ধৈর্য ধরতেই হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট