সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সর বিপদ হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের পরিবারে। উদ্বেগের মধ্যে দিন কাটছে অভিনেত্রীর। জানা যাচ্ছে অভিনেত্রীর পরিচারিকার মেয়ে ও তার এক বান্ধবী দু’জনেই বৃহস্পতিবার থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায়। ইতিমধ্যেই এই ঘটনার পর স্থানীয় থানায় এফআইআর দায়ের করেছেন অঙ্কিতা।
নিজের সোশাল মিডিয়াতেও অভিনেত্রী এই খবর নিজেই জানিয়েছেন। সেখানে অঙ্কিতা লিখেছেন, ‘আমাদের পরিবারের পরিচারিকা কান্তার মেয়ে সালোনি ও তার বান্ধবী নেহা ৩১ জুলাই সকাল ১০টা থেকে নিখোঁজ। তাদের দু’জনকে শেষবার দেখা গিয়েছিল মুম্বইয়ের ভাকোলা অঞ্চলে।’
View this post on InstagramAdvertisement
একইসঙ্গে অঙ্কিতা আরও লেখেন ওই পোস্টে, ‘ওরা আমাদের পরিবারেরি অংশ। তাই এই ঘটনায় আমরা সকলেই ভীষণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। মুম্বইবাসীর কাছে অনুরোধ করছি আমাদের সাহায্য করুন। আমরা যাতে ওদের নিরাপদে ফিরে পাই। আপনাদের কারও নজরে পড়লেও আমাদের সঙ্গে বা নিকটবর্তী থানায় যোগাযোগ করতে পারেন।’ অঙ্কিতা ও তাঁর স্বামী ভিকি দু’জনেই তাঁদের সোশাল মিডিয়ায় এই পস্টটি শেয়ার করেছেন। এছাড়াও সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, দুই কিশোরী নিখোঁজ হওয়ার পর শিশু অপহরণের মামলা রুজু করা হয়েছে।
সর্বশেষ খবর
-
‘বুঝিয়ে বলা দরকার ছিল’, ফুটপাথে দুধ গরম বিতর্কে কী বললেন অগ্নিমিত্রা?
-
কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা ব্যয়, প্রকাশ্যে আরটিআই রিপোর্ট
-
ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে বাধা নেই! অ্যাকাউন্ট ফ্রিজ মামলাতেও হাই কোর্টে স্বস্তি অভিষেকের
-
স্বামীকে খুন, পেট কেটে নাড়িভুঁড়ি বের করে ব্যাগে পুরল স্ত্রী! হত্যাকাণ্ড দেখে তাজ্জব বাড়িওলা
-
কখন ভাঙবে তোমার ঘুম! শাহরুখের চোখ খোলার অপেক্ষায় হিনা খান