Anshula Kapoor

রাতপার্টি বা ব্যাচেলার ট্রিপ নয়, কীভাবে শুরু হল বনি কাপুরের মেয়ে অংশুলার প্রাক-বিবাহ অনুষ্ঠান?

আগামী ৬ জুলাই সাত পাকের বন্ধনে বাঁধা পড়বেন কাপুর তনয়া অংশুলা! চর্চার মাঝেই প্রকাশ্যে অভিনেত্রীর প্রাক বিবাহ অনুষ্ঠানের ছবি।

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৯:১৭

options
link
রাতপার্টি বা ব্যাচেলার ট্রিপ নয়, কীভাবে শুরু হল বনি কাপুরের মেয়ে অংশুলার প্রাক-বিবাহ অনুষ্ঠান? zoom
প্রাক বিবাহ অনুষ্ঠানে অংশুলা

কাপুর পরিবারে এখন উৎসবের মরশুম। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, আগামী ৬ জুলাই চিত্রনাট্যকার রোহন ঠাক্করের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করবেন অংশুলা কাপুর। বনি কাপুর ইতিমধ্যেই ঘনিষ্ঠদের বিয়ের তারিখ জানিয়ে দিয়েছেন! পরিচালক রুমি জাফেরি ও অভিনেতা অক্ষয় খান্নাসহ ঘনিষ্ঠমহলে নাকি সংশ্লিষ্ট দিনে কোনও কাজ না রাখার অনুরোধও করেছেন। এর মাঝেই শুরু হয়ে গেল প্রাক বিবাহ অনুষ্ঠান।

৬ জুলাই বিয়ের জল্পনা সত্যি হলে, প্রায় পনেরো দিন আগেই তারকা পরিবারে সাজ সাজ রব। তা বললে অত্যুক্তি হবে না। রোহনের হবু অর্ধাঙ্গিনী স্বয়ং নিজের সোশাল মিডিয়ায় আনন্দ উদযাপনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। যেখানে উপস্থিত ছিলেন বনি কাপুর, জাহ্নবী কাপুর থেকে খুশি কাপুর শানায়া কাপুরসহ আরও অনেকেই। তবে ব্যাচেলার পার্টি বা গেট টুগেদার নয়, ভগবানের আরাধনার মাধ্যমেই শুভকাজের সূচনা হল কাপুর পরিবারে।

হ্যাঁ, বছর তেত্রিশের অংশুলা শেয়ার করলেন ‘মাতা কি চৌকি’র ছবি। বিশেষ দিনে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের একাধিক সদস্য। প্রত্যেকের পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক। বিশেষ দিনে সোনালি রঙের জমকালো লেহেঙ্গার সঙ্গে ফুলকারি দুপাট্টায় সেজেছিলেন কাপুরতনয়া অংশুলা। সঙ্গে  সোনার হার, মানানসই কানের দুল, চুড়ি আর টিকলি। যা তাঁর সাজকে আরও একটু তোল্লাই দিয়েছে তা বলাই বাহুল্য। কেশসজ্জাও ছিল একেবারে নজরকাড়া, সাবেক সাজের সঙ্গে সুন্দর খোঁপা বেঁধেছিলেন অংশুলা কাপুর।

বিয়ের পিঁড়িতে অর্জুন কাপুরের বোন

ফুলকারি ওড়নার নেপথ্যে রয়েছে এক বিশেষ কাহিনি। পোস্টে তা নিজেই বাতলে দিলেন অভিনেত্রী।অংশুলা জানিয়েছেন, ‘এই অনুষ্ঠানে ফুলকারি দুপাট্টা পরা আমার কাছে বিশেষ অর্থ বহন করে। এটি পাঞ্জাবি ঐতিহ্যের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম শিল্পকলা ও সংস্কৃতিকে সম্মান জানানোর রীতি। এছাড়াও এই দুপাট্টাকে নারীদের আশীর্বাদ হিসেবে মান্যতা দেওয়া হয়। পাঞ্জাবি কনেদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সঙ্গে ফুলকারির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। রোহনের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য এর চেয়ে উপযুক্ত কিছু ভাবতে পারিনি।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anshula Kapoor (@anshulakapoor)

অন্যদিকে উৎসবের আবহে লাল কুর্তা-পায়জামায় লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন হবু বর রোহন। শানায়া কাপুরও ইনস্টাগ্রামে প্রাক-বিবাহ অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন। সেখানে পরিবারের সদস্যদের ঐতিহ্যবাহী পোশাকে হাসিমুখে উৎসব উপভোগ করতে দেখা যায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন