একুশ সালের অক্টোবরে নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভুর। এরপর‘ফ্যামিলি ম্যান’পরিচালক রাজ নিদিমরুর মধ্যে প্রশান্তি খুঁজে পান স্যাম। ২০২৫-এর ডিসেম্বরে রাজের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন সামান্থা। বিয়ের ছ’মাসের মধ্যেই ভালোবাসার বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে রাজ-সামান্থার! সম্প্রতি এমন গুঞ্জনেই সরব দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারে ব্যস্ততার ফাঁকেই সামান্থার বেবি বাম্প নিয়ে চর্চা শুরু। জল্পনা জোরাল হতেই মুখ খুললেই ছবির পরিচালক বি.ভি নন্দিনী রেড্ডি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সামান্থার প্রেগন্যান্সি (Samantha Ruth Prabhu Pregnancy) গুঞ্জন নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন?
খবরে সিলমোহর দিয়ে দিলেন বি.ভি নন্দিনী রেড্ডি! প্রকাশ্যে বললেন, “আমাদের ছবি মা ইন্তি বাঙ্গারামের সাফল্যের মাঝেই সামান্থার অন্তঃসত্ত্বার খবর আনন্দকে দ্বিগুণ করেছে। এটা সত্যিই দারুণ একটা সময়। সিনেমার সাফল্যের মাঝে সামান্থার উপস্থিতি ছিল অত্যন্ত সচেতনমূলক একটি সিদ্ধান্ত।” তাঁর এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে সামান্থার গর্ভাবস্থার গুঞ্জন আরও জোরাল হল তা বলাই বাহুল্য। যদিও রাজ বা সামান্থা কেউই এখনও পর্যন্ত এবিষয়ে একটি শব্দও খরচ করেননি।
আরও পড়ুন:

তবে বি.ভি নন্দিনী রেড্ডি হাটে হাঁড়ি ভেঙে দিলেন তা বললে অত্যুক্তি হবে না। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরের সত্যতা স্বীকার করেছে। শুধু তাই নয়, চলতি বছরের শেষের দিকে রাজ-সামান্থার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভবনারও ইঙ্গিত দিয়েছেন।পঁচিশের ডিসেম্বরে বিয়ে আর ছাব্বিশের ডিসেম্বর দুই থেকে তিন হচ্ছেন রাজ ও সামান্থা!

গুঞ্জনে কবে সিলমোহর দেন দম্পতি এখন তারই অপেক্ষা। তবে ইতিমধ্যেই ভক্তের ভালোবাসায় ভাসছেন তারকা দম্পতি। সমাজমাধ্যমে সামান্থার এক অনুরাগী লিখেছেন, ‘আমি আশা করি তিনি সত্যিই গর্ভবতী। ঈশ্বর ওঁদের আশীর্বাদ করুন।’ আরেকজন লেখেন, ‘অভিনন্দন সামান্থা।’ মঙ্গল কামনা করে এক ভক্ত লিখছেন, ‘আমি ওঁর জন্য খুব খুশি। জীবনের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুক।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা
-
প্রত্যাবর্তনের রোনাল্ডোয় পাঁচতারা পর্তুগাল, উজবেকিস্তানকে গুঁড়িয়ে এল বিশ্বকাপের প্রথম জয়
-
মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে ‘না’! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের
-
টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাই কোর্টের, কবে শুরু কাজ?
-
থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ