Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Samantha Ruth Prabhu

বিয়ের ছ’মাসেই সুখবর! প্রকাশ্যে পরিচালক স্বামীর প্রেমের ইস্তেহারে আপত্তির মাঝেই সামান্থার ‘সারপ্রাইজ’?

গত ডিসেম্বরে সদগুরুর ইশা যোগ সেন্টারে আধ্যাত্মিক আবহে ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা রুথ প্রভু। কবে ভূমিষ্ঠ হবে তারকা দম্পতির প্রথম সন্তান?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ২১:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ২১:৫৮

options
link
বিয়ের ছ’মাসেই সুখবর! প্রকাশ্যে পরিচালক স্বামীর প্রেমের ইস্তেহারে আপত্তির মাঝেই সামান্থার ‘সারপ্রাইজ’? zoom
রাজ-সামান্থার 'সারপ্রাইজ'
Advertisement

পয়লা ডিসম্বর, ২০২৫ ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেন দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু। দ্বিতীয় বিয়ের পর থেকেই ব্যক্তিগতজীবন লাইমলাইটের অন্তরালে রাখেন। সিনেমার প্রচার কিংবা প্রিমিয়ার ব্যতীত অভিনেত্রীকে সিনে পাড়ার কোনও অনুষ্ঠানে সেভাবে দেখাও যায় না। নতুন ছবির প্রোমোশনে পরিচালক স্বামীর সঙ্গে সামান্থার সম্পর্কের সমীকরণ নিয়েই বিনোদুনিয়ার অন্দরে ফিসফাস! কারণ ভরা মঞ্চে অনেকেই সামান্থার প্রতি ভালোবাসা জাহির করে ‘লাভ ইউ’ বললেও তাঁর মনের মানুষ ‘ভালোবাসি’ বলতে নারাজ। রাজ-সামান্থার দাম্পত্য নিয়ে যখন চর্চা চলছে ঠিক সেই সময় অভিনেত্রীর ‘সারপ্রাইজ’!

দুই থেকে তিন হচ্ছেন রাজ ঘরনি? বডি হাগিং সাদা টি-শার্টে উঁকি মারছে বেবি বাম্প! সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যা দেখে নেটাগরিকদের প্রাথমিক অনুমান, সামান্থা অন্তঃসত্ত্বা। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তারকা দম্পতি। এই মুহূর্তে ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারে ব্যস্ত সামান্থা। ছবি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। সাফল্য উদযাপনের মাধ্যমেই ছবির প্রচারও করেছেন অভিনেত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
অন্তঃসত্ত্বা সামান্থা!

ছবিটির প্রযোজনা করেছেন সামান্থার স্বামী। তাই এই যাত্রায় সামন্থার সফর সঙ্গী তারকা স্বামী রাজ নিদিমরু। সেই ভিডিওতেই নজর কেড়েছে সামান্থার স্ফীতোদর! অতঃপর নেটভুবনে সামান্থার মা হওয়ার জল্পনা ছড়িয়েছে তা বলাই বাহুল্য। ভিডিওটি প্রকাশ্যে আসার পর এক ভক্তের ভালোবাসা, ‘আমি আশা করি তিনি সত্যিই গর্ভবতী। ঈশ্বর ওঁদের আশীর্বাদ করুন।’

ঝড়ের গতিতে ভাইরাল সামান্থার বেবি বাম্প!

আরেকজন লেখেন, ‘অভিনন্দন সামান্থা।’  মঙ্গল কামনা করে এক ভক্ত লিখছেন, ‘আমি ওঁর জন্য খুব খুশি। জীবনের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুক।’ ভিডিও ভাইরাল হতেই ভালোবাসা আর শুভেচ্ছায় ভাসছেন রাজ ও সামান্থা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর চলতি বছরের ডিসেম্বরেরই ভূমিষ্ঠ হবে সেলেব দম্পতির প্রথম সন্তান। পঁচিশের ডিসেম্বরে বিয়ে আর ছাব্বিশের ডিসেম্বর দুই থেকে তিন হচ্ছেন রাজ ও সামান্থা! গুঞ্জনে কবে সিলমোহর দেন দম্পতি এখন তারই অপেক্ষা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pallav Paliwal (@pallav_paliwal)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.