গত ডিসেম্বরে সদগুরুর ইশা যোগ সেন্টারে আধ্যাত্মিক আবহে ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। সেসময়ে নায়িকাকে কম সমালোচনার শিকার হতে হয়নি। শুনতে হয়েছিল ‘ঘরভাঙানি’ খোঁটাও! তবে দ্বিতীয় বিয়ের পর থেকেই ব্যক্তিগতজীবন লাইমলাইটের অন্তরালে রাখেন সামান্থা। সিনেমার প্রচার কিংবা প্রিমিয়ার ব্যতীত অভিনেত্রীকে সিনে পাড়ার কোনও অনুষ্ঠানে সেভাবে দেখাও যায় না। তবে এবার এক নতুন ছবির প্রোমোশনে পরিচালক স্বামীর সঙ্গে সামান্থার যেহেন সমীকরণ ধরা পড়ল, তা নিয়েই বিনোদুনিয়ার অন্দরে ফিসফাস! প্রশ্ন উঠেছে, রাজ নিদিমরু কি নায়িকা স্ত্রীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত?
কোনওরকম কুণ্ঠাবোধ না করেই ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক বলেন, “সামান্থাকে অনেকেই মঞ্চে ‘লাভ ইউ’ বলেন, এখনও দর্শকাসন থেকে অনেকে সেকথাই চিৎকার করে বলছে। তাই….”
আরও পড়ুন:
ঠিক কী ঘটেছে? সম্প্রতি ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার প্রচারে স্ত্রী সামান্থার সঙ্গে উপস্থিত ছিলেন রাজও। তিনি এই সিনেমার যৌথ প্রযোজক। ‘ত্রলাল মুভিং পিকচার্স’-এর ব্যানারে সামান্থা এবং হিমাঙ্ক দুভভুরুর সঙ্গে ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রযোজনা করেছেন রাজ নিদিমরু। সেই সিনেমার প্রমোশনেই ভরা মঞ্চে স্ত্রীর প্রতি প্রেম জাহিরে অনীহা দেখালেন পরিচালক! কীরকম? মঞ্চে যখন অভিনেত্রী সামান্থার কাজের প্রতি নিষ্ঠা এবং প্রস্তুতির প্রশংসা করছিলেন রাজ, সেসময়ে দর্শকাসন থেকে তাঁকে অনুরোধ করা হয়, তিনি যেন স্ত্রী সামান্থাকে ‘লাভ ইউ’ বলেন। যদিও প্রথমটায় অনুরাগীদের আবদারের বুঝতে পারেননি, তবে সঞ্চালক খানিক ধরিয়ে দিতেই রাজ যা বললেন, তাতে হতবাক সেখানে উপস্থিত সকলে! কোনওরকম কুণ্ঠাবোধ না করেই ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক বলেন, “সামান্থাকে অনেকেই মঞ্চে ‘লাভ ইউ’ বলেন, এখনও দর্শকাসন থেকে অনেকে সেকথাই চিৎকার করে বলছে। তাই ‘ভালোবাসি’ কথাটায় তো নতুনত্ব কিছু নেই।” সিনেমার প্রচারানুষ্ঠান থেকে একথা ফাঁস হতেই দক্ষিণী সিনেপাড়ায় ফিসফাস! কৌতূহলীদের প্রশ্ন, ‘তাহলে কি বিয়ের ছয় মাসের মধ্যেই স্ত্রী সামান্থার প্রতি স্বামীর মোহভঙ্গ হল?’ কারও বা প্রশ্ন, ‘নাকি অভিনেত্রী স্ত্রীর এহেন জনপ্রিয়তাকে হিংসে করেন পরিচালক স্বামী?’

কিন্তু কেন ভরা মঞ্চে স্ত্রীর প্রতি প্রেম জাহিরে এত অনীহা? রাজ নিদিমরুর আরেক মন্তব্যেই সেটা স্পষ্ট। সামান্থার দিকে তাকিয়ে তিনি জানান, তোমার মতো দুর্ধর্ষ অভিনেত্রীর সঙ্গে কাজ করাটা খুবই রোমাঞ্চকর। এই মুহূর্তে আমি তোমাকে একজন অভিনেতা হিসেবেই দেখছি এবং সেরকমই আচরণ করছি।” অতঃপর বেডরুমের ভাব-ভালোবাসা যে তিনি প্রকাশ্যে আনতে চান না, সেটা মঞ্চেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন রাজ নিদিমরু।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বড় দায়িত্ব দিয়েছিলেন মমতা, ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল ছেড়ে জুনকে নেত্রী মানলেন সেই প্রদীপ
-
জন্মদিনেই ট্রাম্পকে হত্যার চেষ্টা! ড্রোন-বিস্ফোরক নিয়ে হোয়াইট হাউসে ভয়ংকর জঙ্গি হামলার ছক
-
পুরী থেকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সুশান্ত, রয়েছে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ
-
রাজ্য বাজেটে বড় চমক! দিল্লিতে নির্মলার সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী স্বপন, শুভেন্দু বললেন, ‘এখনই কিছু বলব না’
-
দল বাঁচানোর শেষ সুযোগ! কালীঘাটের পক্ষ শুনতে অভিষেককে ডাকলেন স্পিকার, চাপে পড়বেন বিদ্রোহীরা?