করম পুজোর বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা। দু’টি পৃথক জায়গায় তলিয়ে গেল মোট ৬ জন শিশু। বুধবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে (Jharkhand)।
‘করম ডালি বিসর্জন’ বা ‘করম বিসর্জন’ হল করম উৎসবের সর্বশেষ ও সমাপ্তিসূচক আচার। ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, অসম ও বিহারের মতো বিভিন্ন রাজ্যে এই উৎসব পালিত হয়। ফসল ও প্রকৃতিকে কেন্দ্র করে এই উৎসবে মূলত আদিবাসী এবং কৃষকরা শামিল হয়। বুধবার করম পুজোর বিসর্জন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের পালামু জেলার বোক্যা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। এদিন সকালে কোয়েল নদীতে চলছিল করম বিসর্জন। সেই সময় স্রোতের টানে তলিয়ে যায় ৫ শিশু। এরপরই গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হইচই পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণের চেষ্টায় ৪ জনের দেহ উদ্ধার করা হয়। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। মনে করা হচ্ছে, তাঁদেরও মৃত্যু হয়েছে। অন্য দুর্ঘটনাটি ঘটেছে নানি ঝারিয়ায়। ‘করম ডালি’ বিসর্জনের সময় জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় ১৫ বছরের এক কিশোরীর। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছয় পুলিশ। স্থানীয় এবং উদ্ধারকারী দলের সহায়তায় কিশোরীর দেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঝাড়গ্রামে হরিণের রহস্যমৃত্যু! চোরাশিকারিদের থাবা? তদন্তে বনদপ্তর
-
পুজোর আগে ঘন মজবুত চুল চান? প্রসাধনী নয়, স্রেফ জমিয়ে খান এই বিশেষ লাড্ডু
-
দু’মাস বেতনহীন কলকাতা পুরসভা! টাকা পাচ্ছেন না ১০০ দিনের কাজের ১৫ হাজার পুরকর্মী
-
আপাতত ক্যামাক স্ট্রিটের কার্যালয় থাকছে অভিষেকেরই! নিম্ন আদালতের নির্দেশে হস্তক্ষেপ করল না হাই কোর্ট
-
ভেজ খাবারে এলার্জি? পুজোর আগে রোগা হতে ব্রহ্মাস্ত্র হতে পারে এই নিরামিষ ডায়েট