Anusha viswanathan

‘আই লাভ ইউ আদিত্য’, ‘ডানা’র দিনই উড়ল অনুষার প্রেমের ‘প্রজাপতি’, প্রকাশ্যে প্রেমের ইস্তেহার

আদিত্যর সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব তাঁর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০২৪, ১০:০৬

options
link
‘আই লাভ ইউ আদিত্য’, ‘ডানা’র দিনই উড়ল অনুষার প্রেমের ‘প্রজাপতি’, প্রকাশ্যে প্রেমের ইস্তেহার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডানার দাপটে তখন শহরজুড়ে ঝড়, জল। তিলোত্তমার রাস্তায় তখন জলছবি আঁকতে ব্যস্ত এক টানা বৃষ্টি। ঠিক এই সময়ই অভিনেত্রী অনুষা বিশ্বনাথনের মনে উড়তে শুরু করল প্রেমের প্রজাপতি! এতদিন যে গুঞ্জন উড়ছিল টলিপাড়ায়, সেই গুঞ্জনে ইতি টানলেন অনুষা নিজেই। ইনস্টাগ্রামেই মন উজাড় করে অনুষা মনের মানুষকে জানালেন আই লাভ ইউ। তাঁর মনের মানুষ আর কেউ নন, অভিনেতা আদিত্য সেনগুপ্ত।

Advertisement

২৫ অক্টোবর ছিল অভিনেত্রী ও পরিচালক খেয়ালি ঘোষ দস্তিদার পুত্র আদিত্যর জন্মদিন। সেই দিনই জন্মদিনের শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে আদিত্যর প্রতি প্রেম উজাড় করলেন অনুষা। ছবি পোস্ট করে স্পষ্ট লিখলেন, ‘শুভ জন্মদিন হ্যান্ডসাম, আই লাভ ইউ…’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বহুদিন থেকেই সোশাল মিডিয়ায় গুঞ্জন ছিল অভিনেত্রী অনুষা বিশ্বনাথন ও পরিচালক আদিত্য সেনগুপ্ত নাকি প্রেম করছেন! তবে এই নিয়ে গুঞ্জন রটলেও, অনুষা বা আদিত্য কেউই মুখ খোলেননি। বরং নিজেদের এই গুঞ্জন কানে আসলেই, ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ কথাকেই প্রচার করেছেন। তবে এবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুজনের ছবি নিয়ে টলিপাড়ায় নতুন গুঞ্জন শুরু।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anusha Viswanathan (@anusha1902)

হ্যাঁ, সম্প্রতি অনুষা ও আদিত্য গিয়েছিলেন পোল্যান্ডে। জুটিতে সেখানকার একাধিক ছবি পোস্ট করেছেন। এমনকী, ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছে মার্কিন পপতারকা টেলার সুইফটের কনসার্টে দুজনের হাজির থাকার ভিডিও। এসব দেখেই নেটপাড়া বলছে, অনুষা-আদিত্য নির্ঘাত প্রেম করছেন!

অনুষা বিশ্বনাথনকে বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে। তবে ‘জল থই থই ভালাবাসা’ ধারাবাহিকের দৌলতে এখন টেলিপর্দার জনপ্রিয় মুখ তিনি। অন্যদিকে, প্রজাপতি বিস্কুটে দেখা গিয়েছিল আদিত্যকে। তবে এখন আদিত্য অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনাও করছেন।  আদিত্যর সঙ্গে  অনুষার বহুদিন ধরেই বন্ধুত্ব। নিন্দুকরা বলছেন, সেই বন্ধুত্ব থেকেই প্রেম। ২০২২ সালে আদিত্যর ‘মিশন দুগ্গা দুগ্গা’ ছবিতে অভিনয় করেন অনুষা। পরিচালক হিসেবে আদিত্যের বেশ প্রশংসাও করেছিলেন তিনি। তবে এই প্রেম নিয়ে একেবারেই চুপ অনুষা ও আদিত্য।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.